Mir: রুদ্রনীল ও শ্রীলেখা, কার রাজনৈতিক মতার্দশ পছন্দের? মীরের উত্তর শুনে কী বললেন রুদ্রনীল?

Mir on Rudranil Ghosh and Sreelekha Mitra: তবে দুই তারকাই তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আর সেই বন্ধুত্বের খাতিরেই তিনি এভাবে অকপটে নিজের মত প্রকাশ করতে পেরেছেন বলেও পরিষ্কার জানিয়ে দেন মীর। সেখানেই উঠে আসে বাংলার দুই চর্চিত ব্যক্তিত্ব—শ্রীলেখা মিত্র এবং রুদ্রনীল ঘোষের রাজনৈতিক অবস্থান।

Mir: রুদ্রনীল ও শ্রীলেখা, কার রাজনৈতিক মতার্দশ পছন্দের? মীরের উত্তর শুনে কী বললেন রুদ্রনীল?

|

Sep 15, 2026 | 1:10 PM

সম্প্রতি ‘অকপট সায়ন’-এর জনপ্রিয় পডকাস্টে হাজির হয়েছিলেন জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলি। নিজের জীবন ও কাজের নানা টুকরো গল্পের পাশাপাশি বর্তমান সময়ের চারপাশের রাজনৈতিক আবহাওয়া নিয়েও খোলামেলা আলোচনা করেন তিনি। সেখানেই উঠে আসে বাংলার দুই চর্চিত ব্যক্তিত্ব—শ্রীলেখা মিত্র এবং রুদ্রনীল ঘোষের রাজনৈতিক অবস্থান।

এই প্রসঙ্গ উঠতেই সায়ন, মীরকে সরাসরি একটি কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন—শ্রীলেখা মিত্র নাকি রুদ্রনীল ঘোষ, এই দুজনের মধ্যে কার রাজনৈতিক ভাবাদর্শকে (Political Ideology) তিনি সমর্থন করেন?

প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না রেখেই মীর জানান, তিনি দুজনের রাজনৈতিক মতাদর্শের কাউকেই সমর্থন করেন না। কারণ তাঁর মতে, দুজনেই তাঁদের অবস্থান নিয়ে চরম বিভ্রান্ত (Confused)। মীরের কথায়, কীভাবে সোচ্চার হতে হয়, প্রতিবাদ জানাতে হয় বা বিদ্রোহী হতে হয়—সেই বিষয়ে দুজনেই ভুল পথ বেছে নিয়েছেন।

দুজনের নাম উল্লেখ করে মীর বলেন, “আমার মনে হয়, একজনের জীবনে ড্রামাটা একটু বেশিই হয়ে গিয়েছে। আর অন্যজন রাজনীতিতে এমন একটা ড্রামাটিক এন্ট্রি নিয়েছেন, যা আমি কোনওভাবেই মেলাতে পারি না।” তবে দুই তারকাই তাঁর ব্যক্তিগত জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আর সেই বন্ধুত্বের খাতিরেই তিনি এভাবে অকপটে নিজের মত প্রকাশ করতে পেরেছেন বলেও পরিষ্কার জানিয়ে দেন মীর।

মীর তো রুদ্রনীলকে নিয়ে নিজের মতামত জানিয়েই দিয়েছেন, তবে মীরের এই বক্তব্যে পাল্টা কি বলতে চান রুদ্রনীল? Tv9Bangla-এর তরফ থেকে রুদ্রনীলকে এই প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে, রুদ্রনীল বলেন, ”মীর ঠিক কী বলতে চেয়েছে আমি বুঝতে পারিনি। মীর রাজনীতির মানুষ নয়, অন্যায়ের বিরুদ্ধে মানুষের জন্য পথে নেমে প্রত্যক্ষ প্রতিবাদ লড়াই কেমন হয়, সেই বিষয়ে ওর ভাবনার ধরণ,গভীরতা ও তা অনুধাবণ করার ক্ষমতা আলাদা হতেই পারে। সবাই সবটা বুঝতে পারবেন এমন কোন কথা নেই। ও অত্যন্ত গুনী সঞ্চালক ও বন্ধু, সেই ভাবেই ওঁকে মনে রাখতে চাই।”

Loading...
Unable to load recommendations.
Follow Us