‘মা হচ্ছেন দীপিকা’, খবর শুনেই প্রতিবাদে সরব নেটপাড়া, হঠাৎ হল কী?

Deepika Padukone Pregnancy: কারও আবার ঢিলেঢালা পোশাক হয়ে যায় বেবিবাম্প ঢেকে রাখার কারণ। আবার কারও-কারও ক্ষেত্রে ওড়না দিয়ে বেবিবাম্প লুকিয়ে রাখার খবরও নেটিজেনরা ঠিক-ই পেয়ে যান। একাধিকবার সেই খবর মিথ্যে প্রমাণিত হলেও নেট দুনিয়া থামতে জানে না।

মা হচ্ছেন দীপিকা, খবর শুনেই প্রতিবাদে সরব নেটপাড়া, হঠাৎ হল কী?

Feb 20, 2024 | 4:47 PM

সেলেবদের বিয়ে মানে পরবর্তী প্রশ্ন সন্তান নিচ্ছেন কবে। অভিনেত্রীদের কাছে এই প্রশ্ন খুব একটা নতুন নয়। বিয়ের পরই সন্তান নিতে হবে। সেই প্রসঙ্গে যদি কেউ মুখ না খোলেন কিংবা প্রশ্ন এড়িয়ে যান, সে ক্ষেত্রে বারবার রোটে যায় তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারও বেলি ফ্যাট হয়ে যায় বেবিবাম্প, কারও আবার ঢিলেঢালা পোশাক হয়ে যায় বেবিবাম্প ঢেকে রাখার কারণ। আবার কারও-কারও ক্ষেত্রে ওড়না দিয়ে বেবি বাম্প লুকিয়ে রাখার খবরও নেটিজেনরা ঠিক-ই পেয়ে যান। একাধিকবার সেই খবর মিথ্যে প্রমাণিত হলেও নেট দুনিয়া থামতে জানে না। একের পর এক ছবি থেকে শুরু করে কমেন্ট ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তাঁর লুক এবার ফিরিয়ে আনলো সেই অন্তঃসত্তা জল্পনা।

এই দিন নাকি শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর এবার সত্যি নাকি মা হতে চলেছেন তিনি। চলছে দুইমাস। তবে এমন খবর নতুন নয় বলেই যে বিশ্বাস কোথাও গিয়ে নড়ে যাচ্ছে ভক্তদের। সত্যি কি তাই? এবার নেটিজ়েনদেরদের মুখে অন্য সুর। বারবার অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এইভাবে ভাইরাল হওয়াতে নেটিজেনদের একাংশ এবার প্রতিবাদ করে উঠলো। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে কেউ লিখলেন, ‘মহিলাদের একা ছেড়ে দেওয়া হোক এই ধরনের চর্চা মোটেও কাম্য নয়।’ আবার কেউ লিখলেন ‘আমরা কি ওনাদের একটু বলার সুযোগ দিতে পারি? আদেও তারা অন্তঃসত্ত্বা কিনা?’ আবার কারও কথায় ‘এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া ঠিক নয় যদি এই খবর সত্যি হয়ে থাকে তাহলে অনেক শুভেচ্ছা।’ আবার দীপিকার এক ভক্ত লিখলেন ‘ওনাকে একা থাকতে দেওয়া হোক এই ধরনের বারবার অন্তঃসত্তার খবর রটিয়ে দেওয়া জঘন্য।’

যদিও দীপিকা পাড়ুকোন এর কাছে এ বিতর্ক নতুন নয়। অতীতে একাধিকবার শোনা গিয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যদিও সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা পাড়ুকোনকে বলতে শোনা গিয়েছে তিনি ও রণবীর সিং সন্তান নেওয়ার বিষয় ভাবনা চিন্তা করছেন। ফলে শীঘ্রই যে সুখবর আসবে তা বোঝাই যাচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us