Rahul Banerjee Passes Away : জলে নেমে শুটিংয়ের অনুমতি ছিল না, কেন সমুদ্রে নেমেছিলেন রাহুল?
Rahul Banerjee Demise : প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ফুসফুসে অতিরিক্ত জল ও বালি ঢুকে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে, পুলিশ সূত্রে খবর, শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না।
টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। তাঁর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সূত্রের খবর, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ফুসফুসে অতিরিক্ত জল ও বালি ঢুকে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে, পুলিশ সূত্রে খবর, শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না। তাহলে কেন জলে নেমে শুটিং করা হল? পুলিশি অনুমতি না নিয়ে কেন শুটিং হল, উঠছে প্রশ্ন।
Follow Us
