গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন কেমন আছেন?

Rajnikanth Health Update: দুটি ছবির কাজ নিয়ে সম্প্রতি ব্যস্থ ছিলেন তিনি। শরীর মাঝে মধ্যেই ভাল যাচ্ছে তাঁর। সেই কারণ বশত রাজনীতি থেকেও নিয়েছেন অবসর। তবে ক্যামেরার সামনে থেকে সরছেন না তিনি। আজও দাপটের সঙ্গে তিনি রাজত্ব করে চলেছেন বক্স অফিসে।

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন কেমন আছেন?

Oct 01, 2024 | 1:08 PM

সুপারস্টার রজনীকান্তকে সোমবার রাতে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। মধ্যরাতেই ছড়িয়ে পড়ে সেই খবর। দক্ষিণী থালাইভাকে নিয়ে পলকে উদ্বেগ বাড়ে ভক্তমহলে। কী হল, কেমন আছেন, মন প্রশ্ন যখন ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তথনই মিলল স্বস্তির খবর। বর্তমানে খানিক স্থিতিশীল অভিনেতা। প্রাথমিকসূত্রে জানা যায় পেটে ব্যথার কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি ছবির কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন তিনি। শরীর মাঝে মধ্যেই ভাল যাচ্ছে তাঁর। সেই কারণ বশত রাজনীতি থেকেও নিয়েছেন অবসর। তবে ক্যামেরার সামনে থেকে সরছেন না তিনি। আজও দাপটের সঙ্গে তিনি রাজত্ব করে চলেছেন বক্স অফিসে।

চেন্নাইয়ের এই বেসরকারি হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আপনা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগে থেকে ১ অক্টোবর বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা শিডিউল করা ছিল। সেগুলো আজ হবে বলেই খবর। ১০ বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়। যার ফলে মাঝে মধ্যেই তাঁকে ডাক্তারের নজরে থাকতে হয়। বেশ কিছু নিয়ম মাফিক পরীক্ষাও করাতে হয়।

খবর সামনে আসতেই অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন সেটে, অপেক্ষায় ভক্তরা।

Follow Us