AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh Don 3 controversy: জীবনের মানে কী? বিতর্কের মাঝেই সদগুরুর কাছে প্রশ্ন রণবীরের, কী উত্তর পেলেন?

Ranveer Singh Sadhguru video: এই তীব্র বিতর্কের মাঝেই আধ্যাত্মিক গুরু সদগুরুর মুখোমুখি হলেন অভিনেতা। সম্প্রতি সদগুরুর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রণবীরের সঙ্গে তাঁর এই কথোপকথনের একটি ঝলক শেয়ার করা হয়েছে, যেখানে অভিনেতাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে।

Ranveer Singh Don 3 controversy: জীবনের মানে কী? বিতর্কের মাঝেই সদগুরুর কাছে প্রশ্ন রণবীরের, কী উত্তর পেলেন?
| Updated on: May 27, 2026 | 1:11 PM
Share

‘ডন ৩’ সিনেমা থেকে আচমকা সরে দাঁড়ানো এবং তার জেরে ফেডারেশনের ‘অসহযোগিতা’র ফতোয়া— গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আর এই তীব্র বিতর্কের মাঝেই আধ্যাত্মিক গুরু সদগুরুর (Sadhguru) মুখোমুখি হলেন অভিনেতা। সম্প্রতি সদগুরুর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রণবীরের সঙ্গে তাঁর এই কথোপকথনের একটি ঝলক শেয়ার করা হয়েছে, যেখানে অভিনেতাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওর শুরুতেই রণবীর সিংকে বলতে শোনা যায়, “গতকাল আমি একটি টুইট করে অনুরাগীদের জানিয়েছিলাম যে আগামীকাল আমি সদগুরুজির সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাঁদের কাছে জানতে চেয়েছিলাম, আমার কী প্রশ্ন করা উচিত? আশ্চর্যজনকভাবে, ৮০ শতাংশ মানুষেরই একটাই প্রশ্ন ছিল— জীবনের উদ্দেশ্য কী? জীবনের আসল মানেটা কী?”

রণবীরের এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসার জবাবে সদগুরু স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আপনি যখন জিজ্ঞেস করছেন জীবনের উদ্দেশ্য কী, তার মানে আসলে আপনি জানতে চাইছেন জীবনের উপযোগিতা বা ব্যবহারটা কী। বাস্তব এটাই যে, এর কোনও আলদা ব্যবহার নেই। আপনি যদি জন্ম নাও নিতেন, তাও পৃথিবীর সবকিছু ঠিকঠাকই চলত। বিশ্বাস করুন, সত্যি বলতে হয়তো আরও ভালোভাবেই চলত।”

View this post on Instagram

A post shared by Sadhguru (@sadhguru)

বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে গিয়ে জীবনের সংজ্ঞা বুঝিয়ে সদগুরু আরও যোগ করেন, “জীবনের কোনও নির্দিষ্ট উদ্দেশ্য নেই। এই জিনিসের উদ্দেশ্য কী, ওই জিনিসের উপযোগিতা কী— আমাদের এইসমস্ত অর্থহীন লজিক্যাল বা যৌক্তিক হিসেবনিকেশের অনেক অনেক ঊর্ধ্বে হল জীবন নামের এই পরম বিস্ময় বা ঘটনা। এর আলাদা কোনও ব্যবহার নেই। আসল কথা হল, মানুষের বুদ্ধিমত্তা বা মেধার চেয়েও জীবন অনেক বড় এবং গভীর একটি বিষয়।”

Follow Us