অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার! বললেন, ‘আর পারছিলাম না’

তাঁর শরীরি বিভঙ্গ এক সময় হিল্লোল তুলত পুরুষ হৃদয়ে। তাঁর ভক্তসংখ্যা আজও কম নয়। তিনি আর কেউ নন, রবিনা টন্ডন। এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে যা ভাবলে আজও বিরক্ত হন রবিনা।

অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার! বললেন, আর পারছিলাম না
অভিনেতার ঠোঁটে ঠোঁট ছুঁতেই বমি পায় রবিনার!

Sep 29, 2024 | 8:28 PM

তাঁর শরীরি বিভঙ্গ এক সময় হিল্লোল তুলত পুরুষ হৃদয়ে। তাঁর ভক্তসংখ্যা আজও কম নয়। তিনি আর কেউ নন, রবিনা টন্ডন। এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে যা ভাবলে আজও বিরক্ত হন রবিনা। সেই ঘটনাই শেয়ার করেছেন সাক্ষাৎকারে। কী ঘটেছিল? এক পুরুষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর ঠোঁটে ছুঁয়ে যায় তাঁর ঠোঁট। আর তারপরেই শরীর জুড়ে শুরু হয় ভয়ানক অস্বস্তি।

রবিনার কথায়, “এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। এখনও মনে আছে হঠাৎ করেই আমার ঠোঁট তাঁর ঠোঁট ছুঁয়ে ফেলে। আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, আমার বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।”

না, অভিনেতার পরিচয় সামনে আনেননি তিনি। তবে তুলে ধরেছিলেন অস্বস্তির কথা। অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’তে আঘাত আসায় রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। ওয়েবসিরিজের মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করেছেন রবিনা। ‘আরণ্যক’ ওয়েব সিরিজে তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ‘কারমা কলিং’য়েও দেখা যাবে তাঁকে। শুধু তিনি নন, খুব শীঘ্রই তাঁর মেয়ে রাশা থাডানিও বলিউডে পা রাখতে চলেছেন। অজয় দেবগণের ভাগ্নের সঙ্গে বলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us