‘রচনা বন্দ্যোপাধ্যায় শুধু ঘৃণার যোগ্য’, অভিনেত্রীর সমালোচনা ঋদ্ধির

টলিপাড়ায় তাঁর একাধিক সহকর্মীর থেকেই আক্রমণের মুখে পড়লেন সাংসদ-বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অভিনেত্রীর এক মন্তব্যের জন্য অভিনেতা ঋদ্ধি সেন তাঁকে সমাজ মাধ্যমে আক্রমণ করেছেন। সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান' শো থেকেও বাদ পড়েছেন রচনা। তৃণমূল কংগ্রেস দলের হয়ে ভোটে জিতে সাংসদ হলেও, এই মুহূর্তে তিনি বিক্ষুদ্ধ সাংসদদের দলে নাম লিখিয়েছেন।

রচনা বন্দ্যোপাধ্যায় শুধু ঘৃণার যোগ্য, অভিনেত্রীর সমালোচনা ঋদ্ধির

|

Jun 30, 2026 | 12:41 PM

টলিপাড়ায় তাঁর একাধিক সহকর্মীর থেকেই আক্রমণের মুখে পড়লেন সাংসদ-বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অভিনেত্রীর এক মন্তব্যের জন্য অভিনেতা ঋদ্ধি সেন তাঁকে সমাজ মাধ্যমে আক্রমণ করেছেন।

ঋদ্ধি লিখলেন, ” রচনা বন্দ্যোপাধ্যায় নিজের অপরিহার্যতা এবং ঠুনকো দম্ভের রচনা পড়তে পড়তে বললেন যে নির্বাচনে তাঁর বদলে কোনও ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ মেয়েকে কেন দাঁড় করালেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মনোভাব একমাত্র এবং একমাত্র এই রাজ্য, দেশ এবং পৃথিবীর সব থেকে বড় শত্রু। যে শাসক ফুটপাথের লোকের ভোটে জয়ী হয়, ফুটপাথে যায় ভোট চাইতে, ফুটপাথ আঁকড়ে বেঁচে থাকার লড়াই করা মানুষের কথা শোনার প্রতিশ্রুতি দেয়, তারাই বিশ্বাস করে যে ফুটপাথ থেকে উঠে আসা কোনও মেয়ের কোনওদিন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ক্ষমতা নেই, সবার আগে ফুটপাথের মানুষের জীবিকার পথ বন্ধ করে, বাসস্থান ভেঙে দেয় বুলডোজার দিয়ে। আসলে বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় শরীরটা, তার বহু আগেই শরীরের ভিতরে অবস্থিত মনটাকে গুঁড়িয়ে দিয়েছে ‘ষ্টার পাওয়ার’ মনোভাবের বুলডোজার।  ফুটপাথের মানুষ যাদের ষ্টার,নেতা,নেত্রী বানায় তারা সবার আগে ফুটপাথে দেখা হাজার মনের হাজার স্বপ্নের শ্বাসরোধ করে দেয়। ভালো হলো,রচনা বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতা প্রমাণ দিতে গিয়ে একটি জিনিস প্রমাণ করলেন, উনি স্রেফ ঘৃণার যোগ্য। একদিন ঠিক সময়ে আসবে, ফুটপাথের মানুষ এদের পচে যাওয়া ষ্টার পাওয়ারের ঔদ্ধত্বকে ছুড়ে ফেলে দেবে ফুটপাথে, গড়িয়াহাট, হাটে বাজারে।”

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’ শো থেকেও বাদ পড়েছেন রচনা। তৃণমূল কংগ্রেস দলের হয়ে ভোটে জিতে সাংসদ হলেও, এই মুহূর্তে তিনি বিক্ষুদ্ধ সাংসদদের দলে নাম লিখিয়েছেন।

Follow Us