অর্ক গঙ্গোপাধ‍্যায়ের প্রযোজনায় জুটি বাঁধছেন রুবেল-শ্বেতা?

স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় সেই ধারাবাহিকও ছিল হিট। ধারাবাহিকের শুরুর দিকে নায়ক-নায়িকার প্রেমের খবরে শহর মেতে ওঠেনি। তবে শুটিং ফ্লোর থেকেই ক্রমশ প্রেম ঘন হয়। শেষ অবধি একদম বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে যান শ্বেতা-রুবেল। ‘প্রজাপতি’ ছবি করলেও, তারপর বরং ছবিতে দেখা যায়নি শ্বেতাকে।

অর্ক গঙ্গোপাধ‍্যায়ের প্রযোজনায় জুটি বাঁধছেন রুবেল-শ্বেতা?

| Edited By: আকাশ মিশ্র

Jun 22, 2026 | 10:33 PM

বাংলা ধারাবাহিকে ফিরছেন শ্বেতা ভট্টাচার্য, এমন জল্পনা বহুদিন ধরে চলছে টলিপাড়ায়। এর আগে রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধে, শ্বেতাকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। হিট সেই ধারাবাহিক দর্শকরা দেখেছেন ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত। তার আগে শ্বেতা করতেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক। যেখানে তাঁর নায়ক ছিলেন রুবেল দাস। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় সেই ধারাবাহিকও ছিল হিট। ধারাবাহিকের শুরুর দিকে নায়ক-নায়িকার প্রেমের খবরে শহর মেতে ওঠেনি। তবে শুটিং ফ্লোর থেকেই ক্রমশ প্রেম ঘন হয়। শেষ অবধি একদম বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে যান শ্বেতা-রুবেল। ‘প্রজাপতি’ ছবি করলেও, তারপর বরং ছবিতে দেখা যায়নি শ্বেতাকে।

খবর হলো, নতুন ধারাবাহিকের জন‍্য শ্বেতার নায়ক খোঁজা হচ্ছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত নাকি রুবেলই তাঁর সঙ্গে জুটি বেঁধে বাংলা ধারাবাহিকে ফিরছেন। তাঁদের শেষ ধারাবাহিক দেখা গিয়েছে যে চ‍্যানেলে, সেখানেই নাকি দেখা যাবে দু’ জনকে।
অর্ক গঙ্গোপাধ‍্যায়ের প্রযোজনায় এই ধারাবাহিক আসছে, তেমনই চর্চা। এই মুহূর্তে অর্কর প্রযোজনায় ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি চলছে। তারই সঙ্গে এই নতুন ধারাবাহিক শুরু হবে বলে খবর। টিভি নাইন বাংলার তরফে রুবেলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি শ্বেতার সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন কি? উত্তর দেননি অভিনেতা। চ‍্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এই ব‍্যাপারে কিছু ঘোষণা করা হয়নি। তাই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ২০২৫-এর জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন রুবেল-শ্বেতা। তাঁদের ব‍্যক্তিগ‍ত জীবনের নানা খুনসুটির মুহূর্ত শ্বেতা নিয়মিত পোস্ট করেন ফেসবুকে। সত‍্যি তাঁরা জুটি বেঁধে ধারাবাহিকে ফিরলে, অনুরাগীরা বেশ খুশি হতে পারেন।

Follow Us