৯২ বছরে পাঁচ নম্বর বিয়ে ধনকুবেরের! পাত্রী কত ছোট ধারণা আছে?

Rupert Murdoch: মার্ডকের বয়স এই মুহূর্তে ৯২ বছর। আর তাঁর হবু বউ? তাঁর বয়স কত? কী করেন তিনি? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন জানাচ্ছে, আগামী জুন মাসে বিয়ে করতে চলেছেন তাঁরা।

৯২ বছরে পাঁচ নম্বর বিয়ে ধনকুবেরের! পাত্রী কত ছোট ধারণা আছে?
পাত্রী কত ছোট ধারণা আছে?

Mar 08, 2024 | 9:31 PM

বয়সের ফারাক কারণে এই মুহূর্তে বেশ ট্রেন্ডিং কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে। উত্তরপাড়ার বিধায়কের থেকে প্রায় ২৭ বছরের ছোট শ্রীময়ী। তা নিয়ে কম আলোচনা হচ্ছে না। তবে এ সবের মাঝে জীবনের পাঁচ নম্বর বিয়েটি করতে চলেছেন ধনকুবের রুপার্ট মার্ডক। মার্ডকের বয়স এই মুহূর্তে ৯২ বছর। আর তাঁর হবু বউ? তাঁর বয়স কত? কী করেন তিনি? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন জানাচ্ছে, আগামী জুন মাসে বিয়ে করতে চলেছেন তাঁরা। পাত্রীর নাম এলিনা জুকোভার। পেশায় তিনি একজন প্রাক্তন মলিকিউলার বায়োলজিস্ট। এই মুহূর্তে এলিনার বয়স ৬৭ বছর। স্বামীর থেকে প্রায় ২৫ বছরের ছোট তিনি। আগেও দু’বার বিয়ে হয়েছে তাঁর। কিন্তু সেই বিয়ে টেকেনি। আদপে রাশিয়ার মানুষ হলেও দীর্ঘদিন মেয়ের সঙ্গে নিউ ইয়র্কেই থাকেন এলিনা।

অন্যদিকে মার্ডকের ধনসম্পত্তি সীমাহীন। ফক্স নিউজের কর্ণধার তিনি। রয়েছে আরও নানা ব্যবসা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ বিলিয়ন। গত বছর রুপার্ট মার্ডক বাগদানের কথা ঘোষণা করেন দন্ত চিকিৎসক অ্যানের সঙ্গে। তবে তা বিয়ে অবধি গড়ায়নি। ভেঙে যায় এনগেজমেন্ট। তবে এবার আর নয়, এই মুহূর্তে চলছে বিয়ের প্রস্তুতি। জানা যাচ্ছে, শুভ কাজে বেশি দেরি করতে চাইছেন না তাঁরা।

 

Follow Us