আর প্রাণনাশের হুমকি নয়, সলমনের জন্য এল সুখবর?

প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। চিন্তায় তাঁর গোটা পরিবার। এর মধ্যেই আরও একটা খবর এল। তবে এবার আর কোনও প্রাণনাশের হুমকি নয়। এবার অবশ্য খুশির খবর। ভাইজানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নায়িকা। সপ্তাহের শেষে বিগ বসের এর সঞ্চালক হিসাবে দেখা যায় সলমনকে।

আর প্রাণনাশের হুমকি নয়, সলমনের জন্য এল সুখবর?

| Edited By: উত্‍সা হাজরা

Oct 24, 2024 | 3:21 PM

প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। চিন্তায় তাঁর গোটা পরিবার। এর মধ্যেই আরও একটা খবর এল। তবে এবার আর কোনও প্রাণনাশের হুমকি নয়। এবার অবশ্য খুশির খবর। ভাইজানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নায়িকা। সপ্তাহের শেষে বিগ বসের এর সঞ্চালক হিসাবে দেখা যায় সলমনকে। সেখানেই প্রতিযোগী চাহত পাণ্ডেকে প্রশ্ন করেন সলমন যে কেমন পাত্র পছন্দ তাঁর। চাহত জানান কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় ডান্সারও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি পছন্দ করেন। তখন চাহত বলে বসেন, “আপনিই বিয়ে করে নিন আমাকে।” যা শুনে লজ্জায় লাল হয়ে যান ভাইজান। উত্তরে জানান তাঁর এত গুণ নেই। চাহতের মায়ের পছন্দ হবে না সলমনকে।

কয়েকদিন আগেই মুম্বই পুলিশের তরফে জানানো হয়, সলমনকে খুন করার জন্য ২৫ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। চার্জশিটে উঠে আসে সেই পাঁচ জনের নাম। তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সে কথাও জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। যে দল চলে লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বে। পাকিস্তান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র যেমন AK 47, AK 92, এবং M 16 কেনার পরিকল্পনা চলছিল বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। এই বন্দুক দিয়েই খুন করা হয়েছিল পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে। ১৮ বছরের কম একজন কিশোরকে নিযুক্ত করা হয়েছিল। তাকেই নাকি সুপারি দেওয়া হয় সলমনকে খুন করার জন্য। পুলিশ সূত্রে খবর, এরা সবাই লুকিয়ে রয়েছে পুনে, রায়গড়, নভি মুম্বই, থানে, গুজরাতের বিভিন্ন এলাকায়। প্রায় ৬০ থেকে ৭০ জন মিলে সলমনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। তাঁর বান্দ্রার বাড়ি থেকে পানভেলের খামারবাড়ি সর্বত্র নজরদারি রাখছে এই দল।

Follow Us