Shah Rukh-Gauri: স্ত্রী গৌরীকে মারাত্মক ভয় পান শাহরুখ! কারণ ও ফলাফল ফাঁস করে দিলেন কিং?

Shah Rukh Khan on Gauri Khan: ঠিক পরেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি দাপুটে ও অ্যাকশনধর্মী সংলাপ শুনিয়ে মঞ্চের আবহ সম্পূর্ণ বদলে দেন সুপারস্টার। দুবাই মেরিটাইম সিটিতে ‘ড্যানিউব’-এর (Danube) বিলাসবহুল ওয়াটারফ্রন্ট প্রজেক্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, এই প্রজেক্টের পেন্টহাউসগুলোর অন্দরসজ্জা করেছেন খোদ গৌরী খান।

Shah Rukh-Gauri: স্ত্রী গৌরীকে মারাত্মক ভয় পান শাহরুখ! কারণ ও ফলাফল ফাঁস করে দিলেন কিং?

|

Nov 12, 2026 | 2:59 PM

দুবাইয়ের একটি রিয়েল-এস্টেট ইভেন্টে নিজের চিরাচরিত রেড-কার্পেট মেজাজ ছেড়ে ঘরোয়া রসিকতায় মেতে উঠলেন বলিউড বাদশা শাহরুখ খান। স্ত্রী গৌরী খানের কড়া নিয়মকানুনের জেরে নিজের বাড়িতেই যে তাঁর ‘কোনও কথাই চলে না’, তা অকপটে স্বীকার করে নিলেন তিনি। তবে এর ঠিক পরেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি দাপুটে ও অ্যাকশনধর্মী সংলাপ শুনিয়ে মঞ্চের আবহ সম্পূর্ণ বদলে দেন সুপারস্টার। দুবাই মেরিটাইম সিটিতে ‘ড্যানিউব’-এর (Danube) বিলাসবহুল ওয়াটারফ্রন্ট প্রজেক্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, এই প্রজেক্টের পেন্টহাউসগুলোর অন্দরসজ্জা করেছেন খোদ গৌরী খান।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের সঙ্গে মজার আড্ডায় শাহরুখকে প্রশ্ন করা হয়, নিজের বাড়িতে এখনও কোন কাজটি করার অনুমতি তাঁর নেই? এক মুহূর্ত দেরি না করে রসিকতা করে কিং খান জানান, বাড়ির চৌহদ্দিতে পা রাখলেই তিনি এবং তাঁর দুই সন্তান আরিয়ান ও সুহানার কোনও কর্তৃত্বই থাকে না। দর্শকদের হাসির রোলের মধ্যেই শাহরুখ বলেন, “আমার নিজের বাড়িতেই আমার কোনও কিছু করার অনুমতি নেই।”

তিনি আরও যোগ করেন, “আমাদের বাড়িতে গৌরীর সাজানো ঘরদোর নিয়ে কোনও কথাই বলা যায় না। ওয়াই-ফাই (WiFi) নিয়ে অভিযোগ করা নিষেধ, এমনকী, বিছানায় বসে খাওয়ারও অনুমতি নেই। ঘরের রঙ, ছবি, সিঁড়ি, লিফট, সিলিং বা আলো—কোনও কিছু নিয়েই আমরা মন্তব্য করতে পারি না। আমরা কেবল চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি, ‘কী দারুণ বাড়ি বানিয়েছ গৌরী!’ এখন আমার সমস্যা হল, এখানকার পেন্টহাউসে এলেও আমাকে একই কথা বলতে হবে—‘কী দারুণ পেন্টহাউস বানিয়েছ গৌরী!’ বাড়ির বাইরে আমরা স্বাধীন; আরিয়ান, সুহানা আর আমি চুটিয়ে মজা করি। কিন্তু বাড়ির ভেতরে আমরা কিছুই করতে পারি না।”

আড্ডা আরও জমে ওঠে যখন করণ জোহর মজা করে জানতে চান, শাহরুখ কাকে বেশি ভয় পান—ব্যবসা, বক্স অফিস, নাকি নিজের স্ত্রীকে? উত্তরে করণকে নিজের আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘কিং’-এর কথা মনে করিয়ে দিয়ে শাহরুখ জানান, নির্মাতা হয়তো তাঁর ছবির বিখ্যাত সংলাপটি ভুলে গিয়েছেন। এরপরই মাইক্রোফোনে গর্জে উঠে তিনি বলেন, “হাজার মুলকো মে বদনাম অউর দুনিয়া নে দিয়া এক হি নাম । অউর ওহ পাতা হ্যায় কিঁউ? কিঁউকি ম্যায় ডর নহি, দহশত হুঁ”।

পারিবারিক মজার স্বীকারোক্তি এবং ‘কিং’-এর সংলাপের পাশাপাশি এদিনের সন্ধ্যায় ভক্তদের জন্য ছিল আরও নানা চমক। অনুষ্ঠানের শুরুতে করণ জোহর তুমুল করতালির মধ্যে সুপারস্টারকে ‘কিং খান’ হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানান। ভক্তদের আবদারে শাহরুখ ‘কিং’ ছবির ‘তু মিল যায়ে’ গানে তাৎক্ষণিক নেচেও দেখান।

‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ড্যানিউব’-এর অংশীদারের সঙ্গে কথোপকথনের সময়ও নিজের রসবোধে গোটা হলঘর মাতিয়ে রাখেন তিনি। তাঁর কাছে মাইক্রোফোন চাওয়া হলে রসিকতা করে শাহরুখ বলেন, “আপ ঘর বানাতে রহিয়ে, মাইক হাম দেতে রহেঙ্গে”।

দুবাই মেরিটাইম সিটিতে অবস্থিত ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ড্যানিউব’ প্রকল্পটিতে শাহরুখ খানের বিশ্বজোড়া ব্র্যান্ড ভ্যালু এবং গৌরী খানের নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’ (২০২৬) ছবিতে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন এবং অভয় বর্মা।

Loading...
Unable to load recommendations.
Follow Us