Shahrukh Khan: ‘কিং’ নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ

King Movie Update: এবার বক্স অফিস কাঁপাতে প্রস্তুত তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট ‘কিং’। গুঞ্জন বলছে, এটিই শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ছবি হতে চলেছে, যেখানে 'লার্জার দ্যান লাইফ' সব অ্যাকশন স্টান্টে দেখা যাবে তাঁকে। তবে ছবিটির ঘিরে অনুরাগীদের উন্মাদনার মাঝেই সম্প্রতি ভেসে এসেছিল এক আশঙ্কাজনক খবর—পিছিয়ে যেতে পারে ‘কিং’-এর মুক্তি!

Shahrukh Khan: কিং নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ

|

Sep 15, 2026 | 3:50 PM

চার বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ‘পাঠান’ দিয়ে রুপোলি পর্দায় ধামাকাদার প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কিং খান। এরপর ‘জওয়ান’-এর বিশ্বজোড়া সাফল্য আগের সব রেকর্ডকে ছাপিয়ে যায়। এবার বক্স অফিস কাঁপাতে প্রস্তুত তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট ‘কিং’। গুঞ্জন বলছে, এটিই শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ছবি হতে চলেছে, যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ সব অ্যাকশন স্টান্টে দেখা যাবে তাঁকে। তবে ছবিটির ঘিরে অনুরাগীদের উন্মাদনার মাঝেই সম্প্রতি ভেসে এসেছিল এক আশঙ্কাজনক খবর—পিছিয়ে যেতে পারে ‘কিং’-এর মুক্তি!

অবশেষে সব জল্পনায় জল ঢেলে নীরবতা ভাঙলেন খোদ শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ‘আস্ক এসআরকে’ (AskSRK) সেশনে এক অনুরাগী সরাসরি জানতে চান ছবিটি পিছিয়ে যাওয়ার খবরের সত্যতা সম্পর্কে। সেই ভক্ত লেখেন, “কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?”

বাদশাহী মেজাজে অনুরাগীর প্রশ্নের উত্তর দিয়ে কিং খান জানান, ছবি মুক্তির তারিখ মোটেও পেছাচ্ছে না। নির্ধারিত দিন অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’। ভক্তের উদ্দেশ্যে তিনি লেখেন, “এবার তো পুরো ছবিটাই দেখুন, অপেক্ষায় আর রাখছি না। এমন একটা সিনেমা তৈরি করছি যা সবার মন ভরাবে। ২৪ ডিসেম্বরের আগেই ট্রেলারসহ সব সারপ্রাইজ চলে আসবে।”

আড্ডা চলাকালীন শুটিং ফ্লোরে তাঁর চোট পাওয়ার খবর নিয়েও মুখ খোলেন বলিউডের বাদশা। কোনও ভণিতা না করেই তিনি স্বীকার করেন, “শুটিংয়ের সময় বেশ কয়েকবার আঘাত পাওয়ায় কাজ সাময়িকভাবে থামাতে হয়েছিল। তবে এখন আমি একদম সুস্থ, চোট সেরে গিয়েছে এবং সিনেমার কাজও প্রায় শেষ।” ছবিটির বিশেষ আকর্ষণ নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ জানান, এতে অ্যাকশন, নতুন গান এবং তাঁর হেয়ারস্টাইলে থাকছে চরম চমক।

‘ডাঙ্কি’-র পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলারের মাধ্যমে ফের প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ। তবে ‘কিং’-এর সবচেয়ে বড় চমক—এই প্রথমবার কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বাদশা। পাশাপাশি ছবিতে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায় জুটিরও ধামাকাদার কামব্যাক হতে চলেছে বলে খবর। সব মিলিয়ে বড়দিনে প্রেক্ষাগৃহে যে ঝড় উঠতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত!

Loading...
Unable to load recommendations.
Follow Us