‘সৎ মা নাকি প্রেমিকা!’ কেন বাবার দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে নিন্দিত আরিয়ান?

Arbaaz Khan: সম্প্রতি বাবা আরবাজ খান ও সৎ মা সুরহা খানের সঙ্গে ডিনারে গিয়েছিলেন আরহান। যথারীতি সেখানেও হাজির ছিল পাপারাৎজি। তাঁদের ক্যামেরাতেই দেখা যায়, আরহান ও আরবাজকে পাশে নিয়ে রেস্তরাঁ থেকে বেরিয়ে আসছেন সুরহা।

সৎ মা নাকি প্রেমিকা! কেন বাবার দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে নিন্দিত আরিয়ান?
আরহানের সঙ্গে সুরার 'ভিডিয়ো' ভাইরাল!

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 26, 2024 | 2:18 PM

ডিসেম্বরেই দ্বিতীয় বার বিয়ে করেছেন আরবাজ খান। মেকআপ আর্টিস্ট সুরহা খান তাঁর দ্বিতীয় স্ত্রী। আরবাজের বয়স ৫৭ বছর। আর সুরহা মাত্র ৩০। এই ২৭ বছরের ফারাক নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। এবার আরবাজ ও তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা সন্তান আরহান খানও কটাক্ষের মুখে। কেন? নেপথ্যে এক ভাইরাল ভিডিয়ো।

সম্প্রতি বাবা আরবাজ খান ও সৎ মা সুরহা খানের সঙ্গে ডিনারে গিয়েছিলেন আরহান। যথারীতি সেখানেও হাজির ছিল পাপারাৎজি। তাঁদের ক্যামেরাতেই দেখা যায়, আরহান ও আরবাজকে পাশে নিয়ে রেস্তরাঁ থেকে বেরিয়ে আসছেন সুরহা। এরপর গাড়িতে ওঠেন তাঁরা। চালকের আসনে ছিলেন আরহান। তাঁর পাশের আসনে বসেন সুরহা। পিছনে জায়গা হয় আরবাজের। এই ভিডিয়ো সামনে আসতেই কুৎসিত কমেন্টে ভরেছে সামাজিক মাধ্যম। একজন লিখেছেন, “আরবাজ পিছনে কেন? সৎ মা তো মনেই হচ্ছে না। মনে হচ্ছে প্রেমিকা।” উঠে এসেছে আরহান-আরবাজ ও সুরহার বয়সের ফারাকের কথাও। আরহানের বয়স এই মুহূর্তে ২১ বছর। সুরহা সেখানে ৩০। ছেলে-মায়ের বয়সের ফারাক মাত্র ৯ বছরের! আর বাবা -মায়ের বয়সের ফারাক ২৭ বছরের— এই নিয়েই তাঁদের হতে হয়েছে তুমুল ট্রোল্ড।

তবে এই প্রথম নয়। বিয়ের দিন থেকেই ট্রোলের মুখে পড়তে হয়েছে আরবাজ-সুরহাকে। বয়সে এত ছোট একজনকে বিয়ে করেছেন কেন আরবাজ? বারংবার উঠে এসেছে এই প্রশ্ন। যদিও আরবাজ এই নেতিবাচক মন্তব্যকে খুব একটা প্রশ্রয় দেননি। সুরহাকে বিয়ে করে বেজায় খুশি তিনি, বিভিন্ন সাক্ষাৎকারে অকপটে জানিয়েছেন সেই কথাই।

Follow Us