Shweta Tiwari: ঠান্ডা পানীয় অর্ডার করতেই সঙ্গে এল জ্যান্ত আরশোলা! রেগে গিয়ে কী পদক্ষেপ করলেন শ্বেতা?

Shweta Tiwari Online Order Complaint: অনলাইনে ঠান্ডা পানীয় অর্ডার করে আরশোলা পেলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা আধিকারিককে কড়া পদক্ষেপের আর্জি জানালেন তিনি। কী বলেছেন তিনি?

Shweta Tiwari: ঠান্ডা পানীয় অর্ডার করতেই সঙ্গে এল জ্যান্ত আরশোলা! রেগে গিয়ে কী পদক্ষেপ করলেন শ্বেতা?
ঠিক কী ঘটেছে?

Aug 21, 2026 | 8:31 AM

শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) সাধারণত শান্ত মেজাজের মানুষ হলেও এবার আর রাগ চেপে রাখতে পারলেন না। মন ভালো করতে অনলাইনে একটি নামী ব্র্যান্ডের ঠান্ডা পানীয়ের অর্ডার দিয়েছিলেন অভিনেত্রী। ডেলিভারি বয় প্যাকেট দিয়ে যাওয়ার পর সেটি খুলতেই তো চক্ষু চড়কগাছ! বোতলের ঠিক পাশ থেকেই দিব্যি ডানা ঝাপটে বেরিয়ে এল একটা জ্যান্ত আরশোলা।

এমন ঘটনায় যে কারও গা গুলিয়ে উঠবে। শ্বেতাও আর চুপ করে বসে থাকেননি। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ঘরের সেই কাণ্ডের ভিডিয়ো বানিয়ে ফেলেন। দেখা গেল, ডেলিভারির ব্যাগ থেকে বেরোনো আরশোলাটি মনের সুখে তাঁর ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে, আবার উড়েও যাচ্ছে। বিরক্তি চেপে না রেখে শ্বেতা ক্যামেরার সামনেই বলে উঠলেন, “অনলাইনে ঠান্ডা পানীয় আনিয়েছিলাম, আর সঙ্গে মিলল আরশোলা! দেখুন কেমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে।”

শুধু নিজের অসন্তোষ প্রকাশ করেই থেমে যাননি তিনি। বিষয়টিকে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখে সরাসরি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বড় কর্তা তুকারাম মুন্ধেকে ট্যাগ করে ভিডিয়োটি ছাড়েন। সোজাসাপ্টা প্রশ্ন তুলে শ্বেতা লেখেন, “মুন্ধেজি, আজকাল অনলাইনে কি ঘরে ঘরে আরশোলাও ডেলিভারি দেওয়া হচ্ছে নাকি? দয়া করে পুরো ব্যাপারটা একটু কড়া হাতে দেখুন।”

এমনিতেই বেশ কিছুদিন ধরে নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন ‘কসৌটি জিন্দেগি কে’র প্রেরণা। প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর সঙ্গে সম্পর্কের কাদা ছোড়াছুড়ি আর কড়া অভিযোগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কিছুদিন আগে শরীর খারাপ নিয়ে হাসপাতালেও চক্কর কাটতে হয়েছিল তাঁকে। সেখান থেকে ফিরেই কর্ণ জোহরের নতুন শো ‘দ্য ট্রেইটার্স ২’-এ জমিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই ব্যস্ততার মাঝেই অনলাইন সংস্থার এমন কাণ্ডে বেজায় চটে লাল হয়ে গেলেন অভিনেত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us