সোশ্যাল মিডিয়াতে ফিরলেন ইমন, ‘আঙ্কল’-কে সঙ্গে নিয়ে

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী কিছুদিন আগেই খবরের শিরোনামে ছিলেন তাঁর ভোটের ময়দানে আসার সম্ভাবনা নিয়ে। সেই খবরে জল ঢেলে নিজের গান নিয়েই ব্যস্ত গায়িকা। তবে ইমনের ফ্যানদের কাছে সুখের খবর ইমন ও তাঁর 'আঙ্কেল '-এর খুনসুটি আবার সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে ফিরলেন ইমন, আঙ্কল-কে সঙ্গে নিয়ে

| Edited By: Bhaswati Ghosh

Mar 24, 2026 | 11:24 AM

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী কিছুদিন আগেই খবরের শিরোনামে ছিলেন তাঁর ভোটের ময়দানে আসার সম্ভাবনা নিয়ে। সেই খবরে জল ঢেলে নিজের গান নিয়েই ব্যস্ত গায়িকা। তবে ইমনের ফ্যানদের কাছে সুখের খবর ইমন ও তাঁর ‘আঙ্কেল ‘-এর খুনসুটি আবার সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে।
কিছুদিন আগে ইমন ভারাক্রান্ত মনে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর সোশ্যাল মিডিয়ায় আসবেন না, কারণ নেটিজেনরা শুধু তাঁকে নয়, তাঁর স্বর্গীয় মাকে জড়িয়ে ট্রোল করছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্য থাকা ও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি গাওয়ার জন্য ট্রোল হতে হয়েছে। তাই তিনি ঠিক করেছিলেন, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন। সেই মতো তাঁকে বেশ কিছু দিন সোশ্যাল মিডিয়াতে দেখাও যায়নি। তবে তাঁর এই সিদ্ধান্তে ফ্যানদের মন খারাপ ছিল। কাকা ভাইজির খুনসুটি মিস করছিল। এরপরই একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই ইমনকে বলেন, ট্রোলের জবাবে আরও বেশি করে সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত। এর পরেই ইমনকে আবার নিজের ছন্দে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। ইমন তাঁর আঙ্কেল রামকৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে কথোপকথনে উঠে আসে সেই খুনসুটি। আঙ্কেল সাফ জানায়, তাঁর বাবুকে (ইমন) যদি খারাপ কথা বলে নেটিজেনরা, তা হলে তিনিও আর সোশ্যাল মিডিয়াতে আসবেন না। দর্শকদের নির্মল আনন্দ দেবেন না।
ইমনের নতুন পোস্টে দেখা যাচ্ছে খাতা পেন নিয়ে হিসেব মেলাতে ব্যস্ত ইমনের আঙ্কেল। আর ইমন তাঁর আঙ্কেলের গাল টিপে বলছে নেটিজেনরা আঙ্কেলকে কতটা মিস করেছেন।
মুহুর্তে সেই ভিডিও ভাইরাল। নেটিজেনদের অনেকেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ফিরে আসাকে সাধুবাদ জানিয়েছেন। আপাতত গায়িকা তাঁর লাইভ শো, নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত, সঙ্গে সোশ্যাল মিডিয়ার থাকছেন নির্মল আনন্দ নিয়ে।

Follow Us