Soha Ali Khan Kunal Kemmu Theft Incident: মাঝরাতে বেডরুমে আগন্তুক! ভয়াবহ রাতে হাউ হাউ করে কাঁদছিলেন সোহা, তারপর…

Soha Ali Khan recalls the 2011 house break-in incident involving Kunal Kemmu: মাঝরাতে ঘরে চোর, আতঙ্কে এক কোণায় দাঁড়িয়ে কাঁদছিলেন সোহা আলি খান। ভাঙা হাত নিয়েই চোর ধরলেন কুনাল খেমু। ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী। কী ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে?

Soha Ali Khan Kunal Kemmu Theft Incident: মাঝরাতে বেডরুমে আগন্তুক! ভয়াবহ রাতে হাউ হাউ করে কাঁদছিলেন সোহা, তারপর...
কী ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে?

May 12, 2026 | 8:29 AM

বলিউডের অন্যতম পাওয়ার কাপল সোহা আলি খান (Soha Ali Khan) এবং কুনাল খেমু। তাঁদের সুখী দাম্পত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। কিন্তু এই হাসিখুশি দম্পতির জীবনেও এমন এক ভয়াবহ রাত এসেছিল, যা আজও ভাবলে শিউরে ওঠেন পতৌদি কন্যা। মাঝরাতে বেডরুমে ঢুকে পড়েছে চোর, আর সোহা ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়ে কাঁদছেন- ঠিক এমনটাই ঘটেছিল বছর পনেরো আগে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

কী ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে?

ঘটনাটি ২০১১ সালের। সোহা এবং কুনাল তখন লিভ-ইন সম্পর্কে ছিলেন। রাত তখন চারটে। চারদিকে শুনশান নিস্তব্ধতা। ঠিক সেই সময় তাঁদের শোওয়ার ঘরে এক অনাহুত আগন্তুক বা চোরের প্রবেশ ঘটে। সোহা জানান, সেই সময় আতঙ্কে তাঁর হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে নড়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেন। ঘরের এক কোণায় দাঁড়িয়ে তিনি কেবল কাঁদছিলেন। অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, সেটি তাঁর জীবনের অন্যতম দুর্বল মুহূর্ত ছিল। নিজেকে আরও সাহসী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু পরিস্থিতির চাপে তাঁর স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছিল।

তবে সোহা ভেঙে পড়লেও ময়দান ছাড়েননি কুনাল খেমু (Kunal Kemmu)। সেই সময় কুনালের একটি হাত প্লাস্টার করা ছিল। কিন্তু ভাঙা হাত নিয়েই অদম্য সাহসের পরিচয় দেন অভিনেতা। নিজের পরোয়া না করেই তিনি সেই চোরের মুখোমুখি হন এবং তাকে ধরেন। কুনালের এই রণংদেহি রূপ দেখে সোহা অবাক হয়েছিলেন। অভিনেত্রী জানান, বিপদের মুখে তাঁর মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, যেটা কাটানোর চেষ্টা তিনি এখনও করছেন।

কেবল এই ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, ওই সাক্ষাৎকারে সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে নিয়েও মজার তথ্য শেয়ার করেছেন সোহা। সম্পর্কের যে কোনও উপদেশের জন্য তিনি দাদা সইফের ওপর ভরসা করেন। কারণ হিসেবে সোহা জানান, সইফ সবসময় একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে স্বচ্ছ ধারণা দিতে পারেন। অন্যদিকে, করিনাকে নিয়ে তাঁর মন্তব্য বেশ মজার। সোহার কথায়, করিনা গসিপ করেন না ঠিকই, কিন্তু মানুষের এমন সব তথ্য তাঁর কাছে থাকে যা ভাবাই যায় না! সব মিলিয়ে দাদা বৌদির সঙ্গে যে তাঁর সম্পর্ক বেশ মধুর তা সোহার কথায় স্পষ্ট।

Follow Us