কেমন আছেন শোভন সোহিনী! বিয়ের পর এ কোন ছবি সামনে আনলেন জুটি?

Sohini Sarkar: কাছের বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের। তারপর থেকেই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানা অদেখা মুহূর্তে ছবি কিংবা ভিডিয়ো। এবার সামনে এল কোন ছবি?

কেমন আছেন শোভন সোহিনী! বিয়ের পর এ কোন ছবি সামনে আনলেন জুটি?

Jul 21, 2024 | 3:45 PM

কয়েকদিন আগেই টলিপাড়ায় বসেছিল বিয়ের আসর। অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় লাইম লাইট থেকে দূরে সরেই একপ্রকার সাত পাকে বাঁধা পড়লেন। একে অন্যকে ভালবেসে বেঁধেছেন ঘর। শুরু করেছেন নতুন পথচলা। যদিও তাঁদের সম্পর্কের খবর চর্চায় থাকলেও, খবব একটা ছড়িয়ে পড়তে দেখা যায়নি তাঁদের বিয়ের কথা। বিয়ের মাত্র কয়েকদিন আগেই জানা যায়, তাঁদের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। কলকাতা থেকে খানিক দূরে একান্তে আইনিমতে বিয়ে সারেন তাঁরা। কাছের বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁদের। তারপর থেকেই মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানা অদেখা মুহূর্তে ছবি কিংবা ভিডিয়ো। এবার সামনে এল কোন ছবি?

নানা একে অন্যের সঙ্গে গায়ে হলুদের সুন্দর মুহূর্ত নয়, এ ছবি বিয়ের আগের। আইবুড়ো ভাতের মুহূর্ত ফ্রেমবন্দি করে তা এবার প্রকাশ্যে আনলেন জুটি। বিয়ের আগে এই ছবি একেবারেই সামনে আনেননি তাঁরা। চাননি তাঁদের বিয়ের খবর সর্বত্র ছড়িয়ে পড়ুক। তাই সোশ্যাল মিডিয়ায় যখন অম্বানিদের বিয়ে নিয়ে মাতামাতি তুঙ্গে, তখনই একান্তে বিয়ে পর্ব মেটালেন তাঁরা।

দুই তারকার বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের অনেক চেনামুখ। সকলেই করেছেন চুটিয়ে মজা। সুইমিং পুলে অবসর যাপনে ছবিও সামনে এসেছে। খাওয়াদাওয়া থেকে শুরু করে আয়োজনে কোনও খামতি রাখেননি জুটি। সকলের মুখে প্রশংসিত এই বিয়ের আয়োজন। আর এখন দিব্যি সংসার করছেন জুটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us