Sonu Nigam Controversy: নিট আন্দোলন নিয়ে কেন মুখ খোলেননি? বিস্ফোরক জবাব সোনু নিগমের

Sonu Nigam NEET Protest Statement: নিট আন্দোলন নিয়ে মুখ না খোলা নিয়ে বিতর্ক ছড়াতেই জবাব দিলেন সোনু নিগম। কেন তিনি নীরব ছিলেন, সেই কারণ স্পষ্ট করলেন সংগীতশিল্পী। নীরবতা ভেঙে কী বললেন তিনি?

Sonu Nigam Controversy: নিট আন্দোলন নিয়ে কেন মুখ খোলেননি? বিস্ফোরক জবাব সোনু নিগমের
কী বলেছেন তিনি?

Aug 12, 2026 | 10:30 AM

সংগীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam) সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন এক চরম বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে। কয়েক সপ্তাহ আগে নেটপাড়ায় একটি ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়েছিল, যেখানে নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত প্রতিবাদ নিয়ে প্রশ্ন করতেই বেশ বিরক্ত হতে দেখা যায় এই জনপ্রিয় গায়ককে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেবল ‘এখন আর নয়, যথেষ্ট হয়েছে’ বলেই সেখান থেকে সরে যান তিনি। প্রতিবাদের মুখে মুখ ফিরিয়ে নেওয়ায় সমাজমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। একাংশ তাঁকে ‘মেরুদণ্ডহীন’ বলতেও ছাড়েননি। অবশেষে সেই নীরবতা ভেঙে মুখ খুললেন সোনু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরবতার পেছনের আসল কারণ খোলসা করেছেন গায়ক। তিনি জানান, যেকোনও আলোচনার জন্য একটি নির্দিষ্ট সময় এবং স্থান থাকা জরুরি। প্রায় তিন দশক ধরে মুম্বইয়ের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একটি সাধারণ শিষ্টাচার শিখেছেন—যে কাজের জন্য সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, সেই মূল বিষয়েই স্থির থাকা উচিত।

সোনুর কথায়, সেদিন তিনি গিয়েছিলেন তাঁর সংগীতগুরু পঙ্কজ উদাসের স্মরণে শ্রদ্ধা জানাতে। সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বা অন্য কোনও অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করাকে নিজের গুরুর প্রতি অনাদর বলেই মনে করেছেন তিনি। পাশাপাশি তিনি তাঁর বাবার কাছেও একটি প্রতিজ্ঞা করেছিলেন, যে বিষয়ে পুরো জ্ঞান থাকবে না, তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন না।

ট্রোলারদের সোনু আরও স্মরণ করিয়ে দেন যে, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কাজ তিনি কম করেননি। ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার থেকে শুরু করে শিল্পীদের রয়্যালটি পাওয়ার অধিকার- একাধিক সামাজিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে তিনি একাই সুর চড়িয়েছেন।

বর্তমানে নিজের ফোনে কোনও সোশাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন না বলেও জানান তিনি। নিজের অবস্থান পরিষ্কার করে সোনু বলেন, তিনি অতীতে নিজের দায়িত্ব পালন করেছেন এবং যথেষ্ট প্রতিবাদ জানিয়েছেন। এবার অন্যরাও যেন এগিয়ে এসে সাহস দেখান এবং প্রশাসনিক পরিবর্তনের চেষ্টা করেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us