Sonu Nigam Banned: কোন অপরাধে বয়কট করা হয় সোনু নিগমকে? কারণ জানিয়ে বিস্ফোরক গায়ক

Bollywood news: কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই বড়সড় ধাক্কা! রাতারাতি তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রির চেনা দরজাগুলো। এক বিশেষ প্রতিবাদের খেসারত দিতে গিয়েই কি থমকে গিয়েছিল তাঁর কাজ? নাকি এর নেপথ্যে ছিল অন্য কোনও কারণ? নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন সোনু নিগম…

Sonu Nigam Banned: কোন অপরাধে বয়কট করা হয় সোনু নিগমকে? কারণ জানিয়ে বিস্ফোরক গায়ক
কী ঘটে?

Aug 02, 2026 | 3:43 PM

কেরিয়ার যখন মধ্যগগনে, ঠিক তখনই বড়সড় ধাক্কার মুখে পড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক সোনু নিগম। গান গাওয়ার পাশাপাশি গায়কদের কপিরাইট এবং রয়্যালটির দাবি তোলার জন্য মিউজিক ইন্ডাস্ট্রির তীব্র কোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে সোনু ফাঁস করেছেন যে, তাঁর এই প্রতিবাদের জেরে টি-সিরিজ এবং জি মিউজিক-এর মতো প্রথম সারির মিউজিক লেবেলগুলি তাঁকে একপ্রকার বয়কট করেছিল।

ঠিক কী ঘটে গায়কের সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের সেই অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন সোনু । তিনি জানান, যখন তাঁর গান নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ঠিক সেই সময়েই তিনি শিল্পীদের ন্যায্য অধিকার ও রয়্যালটির ইস্যু নিয়ে কথা বলতে শুরু করেন। আর এর ফলেই বড় কোম্পানিগুলি তাঁর থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। সোনু জানান, “তারপর আমি কপিরাইট ইস্যু তুললাম। টি-সিরিজ আমায় ব্যান করল। জি মিউজিকও আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিল। তারা বলাবলি করতে লাগল যে, ও তো এখন অ্যাক্টিভিস্ট হয়ে গেছে।”

কাজের দরজা বন্ধ হয়ে গেলেও নিজের নীতি থেকে একচুলও সরে আসেননি সোনু। তিনি বুঝতে পেরেছিলেন, গান রেকর্ডিংয়ের সুযোগ তারা কেড়ে নিতে পারে, কিন্তু মঞ্চে লাইভ পারফর্ম করা থেকে তাঁকে কেউ আটকাতে পারবে না। সোনু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই লড়াইটা কোনওাকা ব্যক্তির কেরিয়ারের চেয়ে অনেক বড়। লতা মঙ্গেশকর যে লড়াই শুরু করেছিলেন, তা শেষ করার জন্যই যেন ঈশ্বর তাঁকে এই কঠিন পথ বেছে নিতে বলেছিলেন।

অবশেষে সময়ের চাকা ঘুরেছে। ২০১২ সালের কপিরাইট (সংশোধনী) আইন পাশ হওয়ার পর মিউজিক কোম্পানিগুলোর মানসিকতায় বদল আসে। তারা বুঝতে পারে যে সোনু কোনও অযৌক্তিক দাবি করেননি। এরপর একে একে সব মিউজিক লেবেলই তাঁর কাছে ফিরে আসে। আজ আর সেই দূরত্ব নেই, বরঞ্চ ওই লেবেলগুলোর কর্তাদের সঙ্গে এখন উষ্ণ সম্পর্ক বজায় রাখেন তিনি। একসঙ্গে বসে খাবার খাওয়া থেকে শুরু করে সুসম্পর্ক, সবই ফিরে এসেছে।

বর্তমানে সময়টা দারুণ কাটছে সোনু নিগমের। ‘লাল সিং চাড্ডা’, ‘শেহজাদা’ থেকে শুরু করে আসন্ন ‘বর্ডার ২’-এর মতো বড় প্রোজেক্টে তাঁর গান নতুন করে ঝড় তুলছে। যাঁরা একসময় তাঁকে নিষিদ্ধ করেছিল, তাঁদের সঙ্গেই আজ সুসম্পর্ক বজায় রেখে নিজের শর্তে মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই প্রবাদপ্রতিম শিল্পী।

Loading...
Unable to load recommendations.
Follow Us