Bigg Boss Bangla: ‘এটা তো আর দাদাগিরি নয়!’ ‘বিগ বস’ নিয়ে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly Anchor Big Boss Bangla Season 3: গত ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া ‘বিগ বস বাংলা ৩’-এর সঞ্চালকের ভূমিকায় নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে নতুন এই শো-এর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন সৌরভ।

Bigg Boss Bangla: এটা তো আর দাদাগিরি নয়! বিগ বস নিয়ে মুখ খুললেন সৌরভ

|

Sep 08, 2026 | 6:26 PM

‘দাদাগিরি’র দীর্ঘ সফর শেষে ছোটপর্দায় একেবারেই নতুন অবতারে হাজির হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া ‘বিগ বস বাংলা ৩’-এর সঞ্চালকের ভূমিকায় নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে নতুন এই শো-এর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন সৌরভ।

বিগ বসের মঞ্চে নিজের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ জানান, তিনি কেমন সঞ্চালনা করছেন তা বিচারের দায়িত্ব দর্শকদেরই। মহারাজ বলেন, “আমি তো প্রথমবার বিগ বস সঞ্চালনা করছি। সবেমাত্র দু’দিনের অভিজ্ঞতা। আশা করছি, সময়ের সঙ্গে সঙ্গে কাজটা আরও উন্নত হবে।”

নিজের বহুচর্চিত শো ‘দাদাগিরি’র সঙ্গে তুলনা টেনে তিনি আরও যোগ করেন, “এটা তো আর দাদাগিরি নয় যে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে! নতুন ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবেই। তবে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে।”

এদিনের অনুষ্ঠানে মহারাজকে—‘দাদাগিরি’ নাকি ‘বিগ বস’ সঞ্চালক হিসেবে কোনটা তিনি বেশি উপভোগ করছেন প্রশ্ন করা হলে, জবাবে কোনও একটিকে বেছে না নিয়ে সৌরভ স্পষ্ট জানান, দুটি শো-এর রূপরেখা একেবারেই আলাদা। তাঁর কথায়, “দুটোর তুলনা করা একেবারেই অনুচিত। দুটো শো-এর ধরন সম্পূর্ণ ভিন্ন এবং দুটোই আমাকে টেলিভিশনের পর্দায় দর্শকদের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ সুযোগ করে দিয়েছে।”

দশক জুড়ে ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভকে শান্ত ও চেনা মেজাজে দেখে অভ্যস্ত বাঙালি দর্শক এখন বিগ বসের জটিল ও উত্তপ্ত ফরম্যাটে মহারাজকে নতুনভাবে আবিষ্কার করছেন। আগামী দিনে এই নতুন ভূমিকায় সঞ্চালক সৌরভ কতটা জমে ওঠেন, সেদিকেই চোখ রয়েছে অনুরাগীদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us