Bigg Boss Bangla
Bigg Boss Bangla – টেলিভিশনের পর্দায় হাই-ভোল্টেজ ড্রামা আর তুমুল বিনোদনের সেরা ঠিকানা ‘বিগ বস বাংলা’। চার দেওয়ালের বন্দিদশায় তারকাদের আসল রূপ, বন্ধুত্ব, ক্ষোভ আর নিত্যনতুন সমীকরণ, সব মিলিয়ে প্রতি মুহূর্তেই থাকে টানটান উত্তেজনা। বিতর্ক, জটিল টাস্ক এবং ভোটযুদ্ধের রুদ্ধশ্বাস লড়াই পেরিয়ে কে হবেন বিজয়ী, তা নিয়ে দর্শকদের উৎসাহ থাকে তুঙ্গে। ঘরের ভেতরের সব এক্সক্লুসিভ আপডেট, এলিমিনেশন ও গসিপের যাবতীয় খবর এক ক্লিকেই জানুন এখানে।
Read MoreBigg Boss Bangla: শরীর খারাপের জন্যই বিগ বস থেকে বের হলেন ঝিলম, ঠিক কী হয়েছে?
Jhilam Gupta health update: চিকিৎসকদের কড়া নির্দেশ ও শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে নির্মাতারা বাধ্য হয়েই তাঁকে মাঝপথে ঘর থেকে বের করে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। ঝিলমের এই প্রস্থানে যেমন শোয়ের সমীকরণ বদলে গিয়েছে, তেমনই তাঁর স্বাস্থ্যের কথা ভেবে চিন্তায় পড়েছেন ভক্তরা।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 2:31 pm
Bigg Boss Bangla: ‘মেকআপ ছাড়া তোমাকে বেশি সুন্দর লাগে!’ রাজবীরের মন্তব্যে চটলেন সৃজলা, হাউহাউ করে কাঁদলেন নন্দিনী
Srijla Guha: বন্ধুদের উপর ফতোয়া জারি করেও নিজেই সেই নিয়ম ভাঙছেন সৃজলা? সোনামণির এক অভিযোগেই তোলপাড় বিগ বসের ঘর। তবে এর চেয়েও বড় বোমা ফাটল ডাইনিং টেবিলে। সৃজলাকে নিয়ে রাজবীর এবং নন্দিনীর মধ্যে শুরু হল তুমুল অশান্তি। শেষ পর্যন্ত এই ত্রিমুখী দ্বন্দ্বে কী পরিণতি হল সম্পর্কের?
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 9:34 am
Bigg Boss Bangla: রাজবীরের বিছানায় রঙিন সফট টয়, কোন স্মৃতি আঁকড়ে রয়েছে জানেন?
Rajveer dey siliguri home: রাজবীরের ভাই যখন খুব ছোট , তখনই তাঁদের বাবা মারা যান। সেই বাবার অমূল্য স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে পরিবারের। শুধু তাই নয়, মায়ের গভীর ইচ্ছে, রাজবীরের ঘরে একদিন তাঁর নিজের সন্তানরাও খেলবে এই পুতুলগুলো নিয়েই। বাবার দেওয়া সেই স্মৃতিগুলিকে তাই আজও অত্যন্ত যত্নে আগলে রেখেছেন তাঁরা।
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 5:22 pm
Bigg Boss Bangla: কান্নার রোল বিগ বসের ঘরে, আচমকা বিদায় নিচ্ছেন ঝিলম?
Bigg Boss Bangla 2026: বিগ বসের ঘরে যে কখন কী হয়, তা আগে থেকে আঁচ করা কার্যত অসম্ভব। গতকালই শো থেকে বিদায় নিয়েছেন অনুষ্কা। সেই রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল স্টার জলসার নতুন প্রোমো। জীতু কমল এবং ভরত কলের একটি গোপন ডাক, আর তার পরেই গোটা ঘর জুড়ে কান্নার রোল! তবে কি ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই ফের কোনও প্রতিযোগীর বিদায় ঘণ্টা বাজল? কেন হঠাৎ চোখের জলে ভাসছেন প্রতিযোগীরা? আচমকা বিদায় নিচ্ছেন ঝিলম?
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 10:19 am
Bigg Boss Bangla: মাঝরাতে ঘুম থেকে তুলে কান্না নন্দিনীর! বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কার মুখোশ খুললেন দীপেন্দু?
Tollywood News: বিগ বস বাংলার ঘর থেকে সদ্য বেরিয়েই একের পর এক বোমা ফাটালেন দীপেন্দু বিশ্বাস! চিনি বাঁচাতে রসগোল্লার রসে চা বানানো থেকে শুরু করে মাঝরাতে নন্দিনীর হাউহাউ করে কান্না, ক্যামেরার আড়ালে ঠিক কী কী ঘটেছিল? আর কার মিথ্যে কান্নায় সবচেয়ে বেশি বিরক্ত হয়েছেন ময়দানের এই ফুটবলার? বিগ বসের অন্দরের চাঞ্চল্যকর সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও।
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 8:19 am
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ধুন্ধুমার! ঝিলমের মুখে ললিপপ ছুঁড়লেন জিতু, তারপর যা হল…
Bigg Boss Bangla 2026:বিগ বসের মঞ্চে তুমুল ঝামেলা! খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনেই মাঝপথে পারফরম্যান্স থামিয়ে দিলেন ঝিলম। অপমানে রীতিমতো ফুঁসে উঠলেন তিনি। অন্যদিকে জিতুর সাফ কথা, "অভিনয়ে ইমপ্রোভাইজ করতে গিয়ে গায়ে গোবরও মাখতে হয়!" হঠাৎ এমন কী ঘটল যে দাদার সামনেই মেজাজ হারালেন প্রতিযোগীরা? কার কোন আচরণে এমন পরিস্থিতি তৈরি হল? আর এই তুমুল বচসা সামাল দিতে শেষ পর্যন্ত কী কড়া বার্তা দিলেন 'দাদা'?
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 6:40 pm
Bigg Boss Bangla: মায়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক, অথচ সেই রাজবীরকেই দারুণ পছন্দ তনুশ্রী কন্যার! ফাঁস করলেন কোন সত্যি?
Tanushree Roy Das's Daughter on Bigg Boss Bangla: গেম প্ল্যানে ভরত কল, মনামী, জীতু কমল বা নন্দিনীদের মতো হেভিওয়েটদেরও কড়া টক্কর দিচ্ছেন তিনি। তবে বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে তনুশ্রীর বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন জাগে, যাঁর সঙ্গে মায়ের প্রতি মুহূর্তে এত লড়াই, সেই রাজবীরকে নিয়ে ঘরের বাইরে তনুশ্রীর পরিবারের আসল মত কী?
- TV9 Bangla
- Updated on: Oct 10, 2026
- 2:39 pm
Bigg Boss Bangla: নন্দিনীকে ঘরের বৌমা করতে চান? উত্তরে রাজবীরের মা যা বললেন…
Rajveer Dey's Mother on Nandini: ইতিমধ্যেই এই চর্চার মাঝেই খবর এসেছে যে নন্দিনীর পরিবার রাজবীরকে জামাই হিসেবে মেনে নিতে প্রস্তুত। আর এবার খোদ রাজবীরের মা মুখ খুললেন তাঁদের এই সম্পর্ক ও বিগ বসের খেলা নিয়ে।
- TV9 Bangla
- Updated on: Oct 9, 2026
- 8:28 pm
Bigg Boss Bangla: বিগ বসের ঘর থেকে এবার আউট হবে কে? নন্দিনী নাকি অনুষ্কা? যা জানা গেল
Nandini vs Anushka eviction Buzz: এই দুই নারীর কথার লড়াইয়ে প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠছে বিগ বসের সেট। রাজবীর কিংবা জীতু কমলকে কেন্দ্র করে যেমন ঠান্ডা লড়াই চলছে, তেমনই খাবার থেকে মেকআপ বক্স—সবকিছু নিয়েই রোজকার ঝামেলা এখন দর্শকদের হটকেক।
- TV9 Bangla
- Updated on: Oct 9, 2026
- 2:57 pm
Bigg Boss Bangla: ডাক্তারের বারণ উড়িয়েই রিংয়ে সৃজলা! বিগ বসের নতুন ক্যাপ্টেন হয়েও কেন অঝোরে কাঁদলেন নিরঞ্জন?
বিগ বস বাংলার ঘরে রেষারেষি এখন তুঙ্গে। ক্যাপ্টেনসি টাস্ক ঘিরে ধুন্ধুমার কাণ্ড! একদিকে ডাক্তারের কড়া নিষেধ থাকা সত্ত্বেও নির্দেশ অমান্য করে নিজের ঝুঁকিতেই খেলায় নামেন সৃজলা। অন্যদিকে, টাস্ক চলাকালীন সঞ্চালক দুর্নিবারের সঙ্গে চরম সংঘাত বাধে নিরঞ্জনের। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, শেষমেশ টাস্ক জিতে বিগ বসের নতুন ক্যাপ্টেন হয়েও কান্নায় ভেঙে পড়েন নিরঞ্জন! কিন্তু কেন? কী এমন ঘটেছিল রিংয়ের ভেতরে?
- TV9 Bangla
- Updated on: Oct 9, 2026
- 8:49 am