Today Gold Rate Kolkata: গত সপ্তাহে দামে রেকর্ড পতন, এই সপ্তাহের শুরুতে হলুদ ধাতুর দাম কত?
Gold Jewellers: সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে।

ফাইল ছবিImage Credit: Getty Images
- উৎসবের কেনাকাটার পর এবার সাধারণ মানুষের নজর সোনার বাজারদরের দিকে। বিয়ের মরসুমের প্রস্তুতি হোক বা ভবিষ্যতের জন্য সোনা কেনা – সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হলুদ ধাতুর দাম। এর মধ্যেই গত সপ্তাহে রেকর্ড দাম কমেছিল সোনার। কিন্তু, কলকাতার বাজারে আজ, ২৩ নভেম্বর সোনার দাম কত? ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনা কিনতে কত টাকা খরচ হবে, জেনে নিন বিস্তারিত। (Credit – Getty Images)
- শহরে আজ ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৯,৪৯১ টাকা। ১০ গ্রামের দাম ৯৪,৯১০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে ১,১০০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ৯,৪৯,১০০ টাকা। (Credit – Getty Images)
- অনুরূপভাবে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১১,৬০০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে প্রায় ১৩৫ টাকা। ১০ গ্রামের দাম ১,১৬,০০০ টাকা। ১০০ গ্রামের দাম ১১,৬০,০০০ টাকা। (Credit – Getty Images)
- একই ভাবে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৬৫৬ টাকা। দাম বেড়েছে ১৪৮ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১,২৬,৫৬০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১২,৬৫,৬০০ টাকা। (Credit – Getty Images)
- দাম কমেছে রুপোরও। ১ গ্রাম রুপোর দাম ১৭৫ টাকা ও ১ কেজির দাম ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আশা করা হচ্ছে, উৎসবের মরসুমে দাম কমতে বা বাড়তে পারে। তবে কী হবে, এখন থেকেই বলা সম্ভব নয়। (Credit – Getty Images)
- প্রসঙ্গত, ২৪ ক্যারেটের সোনায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। এই সোনা দিয়ে গহনা বানানো যায় না। সাধারণত কয়েন ও বার তৈরি হয় ২৪ ক্যারেটের সোনা দিয়ে। ২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। (Credit – Getty Images)
- তবে সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। শেষ অবধি কেনার আগে চূড়ান্ত বিল মিলিয়ে নিন। (Credit – Getty Images)
Follow Us







