Minister Accident: হঠাৎ সামনে এসে গেল অটো, দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Indranil Khan: সোমবার সকালে বৈঠকে যোগ দিতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইন্দ্রনীল খাঁ। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাড়ি। ঠিক বেহালার কাছে গাড়ি পৌঁছতেই আচমকা সামনে চলে আসে একটি অটো। সজোরে ধাক্কা মারে গাড়িতে।

দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়িImage Credit: TV9 Bangla
কলকাতা: দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রীর গাড়ি। আজ, সোমবার নবান্নে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর গাড়ির একাংশ দুমড়ে যায়। তবে মন্ত্রীর কোনও আঘাত লাগেনি বলে সূত্রের খবর। তিনি ইতিমধ্যেই নবান্নে বৈঠকে যোগ দিয়েছেন।
জানা গিয়েছে, সোমবার সকালে বৈঠকে যোগ দিতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইন্দ্রনীল খাঁ। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাড়ি। ঠিক বেহালার কাছে গাড়ি পৌঁছতেই আচমকা সামনে চলে আসে একটি অটো। সজোরে ধাক্কা মারে গাড়িতে। অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষে গাড়ির সামনের অংশে আঘাত লাগে।
Follow Us
