AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: লেখা যাবে না ‘ওয়েস্ট বেঙ্গল’, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Cabinet Meeting: আজ, সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নতুন নামেুৃর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Suvendu Adhikari: লেখা যাবে না 'ওয়েস্ট বেঙ্গল', রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 2:27 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গের নাম নিয়ে চর্চা হয়েছে আগেও। পশ্চিমবঙ্গে নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকার বদলের পরও পশ্চিমবঙ্গের নাম নিয়ে চর্চা শুরু হয়। আর এবার রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রিসভা।

আজ, সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই নতুন নামেুৃর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার।

বর্তমানে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল (West Bengal) লেখা হয়। এবার ইংরেজিতেও লেখা হবে পশ্চিমবঙ্গ। মন্ত্রিসভায় সেই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন। আগামী ৪ ডিসেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই ৯ ডিসেম্বর এই নাম সংক্রান্ত প্রস্তাব আনা হবে।

সবিস্তারে আসছে…

Follow Us