AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘শো-তে আসাই উচিত হয়নি!’ রাজবীরের ওপর চটলেন সৌরভ, জীতুকেও কড়া ধমক দাদার

Bigg Boss Bangla Jeetu Kamal শনিবারের ‘দাদার দরবার’-এ রীতিমতো অগ্নিমূর্তি ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শো-এর এডিট নিয়ে প্রশ্ন তুলে চরম হুঁশিয়ারি শুনলেন রাজবীর। বাদ গেলেন না জিতু, নিরঞ্জন, তনুশ্রীও। ঠিক কী ঘটেছে?

Bigg Boss Bangla: ‘শো-তে আসাই উচিত হয়নি!’ রাজবীরের ওপর চটলেন সৌরভ, জীতুকেও কড়া ধমক দাদার
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 22, 2026 | 11:36 AM
Share

শনিবারের রাত মানেই বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে ‘দাদার দরবার’। আর এই সপ্তাহে মেজাজটা একেবারেই গরম ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর। সারা সপ্তাহের হিসেব নিতে বসে একে একে প্রতিযোগীদের তুলোধোনা করলেন মহারাজ। তবে সবথেকে বেশি ঝড় উঠল রাজবীর দে (Rajveer Dey) আর জীতু কমল (Jeetu Kamal)-কে ঘিরে।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

শনিবারের পর্বে নিজের ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর প্রচারে এসেছিলেন অভিনেত্রী তৃণা সাহা। প্রতিযোগীদের সঙ্গে একটি মজার খেলাও খেলেন তিনি। সেখানে বাড়ির বাকিরা মিলে সৃজলাকে ‘ভিক্টিম কার্ড’ এবং জিতুকে ‘ভিলেন’ তকমা দেন। রাজবীরও জিতুকে ‘ভিলেন’ বলেন।

এরপরেই সৌরভ জীতুকে মনে করিয়ে দেন, এক সময় এই রাজবীরের জন্যই জীতু খেলতেন। সঙ্গে সঙ্গে রাজবীর দাবি করেন, তিনি কখনও জীতুকে নিজের হয়ে খেলতে বলেননি। পাল্টা সৌরভ জানান, তিনি সবই দেখেছেন। শো থেকে বেরিয়ে রাজবীরকে পর্বগুলো দেখে নেওয়ার পরামর্শ দেন দাদা। তখনই বোমা ফাটান রাজবীর। তাঁর দাবি, শো-তে নিশ্চয়ই প্রচুর কাট-ছাঁট হয়, তাই দর্শক তাঁর অনেক কথা ও আচরণ দেখতে পান না।

এই কথা শুনেই রেগে লাল সৌরভ। সাফ জানিয়ে দেন, এই শো-তে কোনও কিছুই কাটা হয় না। রাজবীরের এই শো-তে আসাই উচিত হয়নি। ভবিষ্যতে এডিট নিয়ে দ্বিতীয়বার কথা না তোলার কড়া হুঁশিয়ারিও দেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটপাড়ার একাংশ রাজবীরের পক্ষে কথা বললেও, অনেকেই একে শো-এর অপমান বলে মনে করছেন।

এদিন দাদার রোষের মুখে পড়েন জিতুও। খেলায় পাওয়া ‘টিকিট টু ফিনালে’ ফেরত দিতে চেয়েছিলেন তিনি। এই নিয়ে সৌরভ জানতে চান, জিতুর কাছে কি এর কোনও দাম নেই? নিজের কেরিয়ারে পাওয়া কোনও পুরস্কারও কি তিনি এভাবে ফিরিয়ে দিয়েছেন?

জবাবে জিতু জানান, অন্য কেউ বেশি যোগ্য মনে হওয়ায় তিনি দু’বার পুরস্কার ফিরিয়েছেন। শুনেই চটে গিয়ে সৌরভ বলেন, “তুমি কি সবকিছুর ঊর্ধ্বে? কখনও শুনেছ অস্ট্রেলিয়া ভাল খেলেছে বলে ভারত ট্রফি ফিরিয়ে দিয়েছে?” দাদার এই যুক্তিতে একেবারে চুপ হয়ে যান জিতু।

জিতু-সৃজলাকে নিয়ে গসিপ করে হাসাহাসি করার জন্য কড়া কথা শুনতে হয় নিরঞ্জনকে। পরের দিন সেই প্রসঙ্গ আবার তুলে সৃজলাকে রাগিয়ে দেওয়ার জন্য বকা খেলেন তনুশ্রী। যদিও পরে নিজের ভুল মেনে নিয়েছেন তিনি। সব মিলিয়ে শনিবারের পর্ব ছিল টানটান উত্তেজনায় ভরা।

Follow Us