Kalna: পুরসভার সুইমিং পুলের জল বের করে এইসব চলছে! শোরগোল কালনায়
কালনা পুরসভার সুইমিং পুলে বিয়ের আসর ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জুড়ে। সাধারণ মানুষের শরীরচর্চা ও সাঁতার শেখার জায়গায় কীভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হল, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা, সব মহলেই এই ঘটনায় শুরু হয়েছে জোর চর্চা। পুরসভার সম্পত্তি বা পরিকাঠামো কী নিয়মে ও কার অনুমতিতে ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

Follow Us