AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kousik Dutta

Kousik Dutta

Author - TV9 Bangla

Dutta.kousik78@gmail.com

দীর্ঘ বছর ধরে জেলার মফস্বলের শহর, গ্রাম,গঞ্জ থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খুন থেকে রাজনীতি,বঞ্চনা-নিপীড়ন থেকে জঙ্গি কার্যকলাপ প্রতিটি খবরের স্বাক্ষী সঙ্গে থাকা ক্যামেরা কিংবা কাগজ কলম। অবসর সময় বই, আড্ডা আর বেড়ানো।

Burdwan ICDS: ডিম ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাচ্ছে! অভিযোগে উত্তাল কাটোয়ার পূর্বপাড়া

Burdwan ICDS: ডিম ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাচ্ছে! অভিযোগে উত্তাল কাটোয়ার পূর্বপাড়া

ICDS Centre: স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন্দ্রের ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানো এবং খাবার নিতে আসা শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত কর্মীর বদলির দাবিও ওঠে।

Cannabis Recovery: কেতাদুরস্ত পোশাক, ট্রেন থেকে সোজায় টোটোয়, দুই যুবতীকে দেখেই ছেঁকে ধরল পুলিশ! চেপে ধরতেই বেরিয়ে এল…

Cannabis Recovery: কেতাদুরস্ত পোশাক, ট্রেন থেকে সোজায় টোটোয়, দুই যুবতীকে দেখেই ছেঁকে ধরল পুলিশ! চেপে ধরতেই বেরিয়ে এল…

Police Action: গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। রাতে ট্রেন থেকে দাইহাট স্টেশনে নামে ওই দুই যুবতী। এরপর একটি টোটো করে মন্তেশ্বরের দিকে রওনা দেয়। যাওয়ার পথেই দাইহাট স্টেশনের কাছে নশিপুর বাজার এলাকায় টোটোটিকে আটকায় পুলিশ।

School: স্কুলের মেঝেয় হঠাৎ বিরাট ধস, হতবাক পড়ুয়ারা

School: স্কুলের মেঝেয় হঠাৎ বিরাট ধস, হতবাক পড়ুয়ারা

একটা অংশ পুরো বসে গিয়েছে।গর্ত তৈরী হয়েছে। একইসঙ্গে এই ঘরের পাশে শিশুদের খেলার জায়গাতেও দেখা যাচ্ছে বড় ফাটল। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে দাঁইহাটের পাতাইহাট প্রাথমিক স্কুলে। বড়সড় দুর্ঘটনা না ঘটলেও আপাতত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে প্রধান শিক্ষকের এই ঘরটি। ইতিমধ্যেই ঘরটি তালাবন্ধ করে দেওয়া হয়েছে।

Burdwan School: দুম করে ধস নামল স্কুলের মেঝেয়, পুকুরের জলের টানে? আতঙ্কিত পড়ুয়ারা

Burdwan School: দুম করে ধস নামল স্কুলের মেঝেয়, পুকুরের জলের টানে? আতঙ্কিত পড়ুয়ারা

পাতাইহাট প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ১৩৯ জন। শিক্ষক রয়েছেন পাঁচজন। স্বাভাবিকভাবেই স্কুলের ছোট পড়ুয়াদের নিয়ে যথেষ্ট চিন্তিত স্কুল। অন্যদিকে, প্রধান শিক্ষকের ঘরটি তৈরি হয়েছিল ২০১২ সালে। মাত্র কয়েক বছর আগে তৈরি হওয়া ঘরের মেঝেতে কীভাবে এমন ধস নামল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Kalna News: GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে

Kalna News: GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে

Natungram Wooden Dolls GI Tag: কোথাও কাঠ খোদাই করে তৈরি হচ্ছে পুতুলের অবয়ব, কোথাও চলছে রং, আবার কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীদের হাতের ছোঁয়ায় কাঠের টুকরো হয়ে উঠছে রাজা-রানি, গৌর-নিতাই, দুর্গা, দারোয়ান, পেঁচা-সহ নানা ধরনের পুতুল ও মূর্তি। শিল্পীদের দাবি, GI স্বীকৃতি পাওয়ার পর এ বছরই প্রথম পুজোর মরশুমে তাঁরা অর্ডারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছেন।

Water Problem: পা ধোয়াও চলছে, জল খাচ্ছে কুকুরাও! সেই জলই আবার খাচ্ছি আমরা… ভাবতে পারেন, শুনলে গা ঘিনঘিন করে উঠবে!

Water Problem: পা ধোয়াও চলছে, জল খাচ্ছে কুকুরাও! সেই জলই আবার খাচ্ছি আমরা… ভাবতে পারেন, শুনলে গা ঘিনঘিন করে উঠবে!

Ketugram: কেউ সেই জমা জলে পা ধুচ্ছেন, কেউ বাসন পরিষ্কার করছেন। এমনকি সেই জল পান করতেও দেখা যাচ্ছে পথকুকুরদেরও। তাদেরই বা দোষ কোথায়! জল রয়েছে, খাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপ ফেটে যাওয়ার পর রাস্তার নোংরা-আবর্জনা মিশে যাচ্ছে পানীয় জলের সঙ্গে।

Tantuja: এবার মুখে চওড়া হাসি বাংলার তাঁত শিল্পীদের! পুজোর আগেই বড় সুযোগের হাতছানি

Tantuja: এবার মুখে চওড়া হাসি বাংলার তাঁত শিল্পীদের! পুজোর আগেই বড় সুযোগের হাতছানি

Tantuja buys handloom: তাঁতিদের দাবি, বর্তমানে হ্যান্ডলুম শিল্পের অবস্থা খুবই শোচনীয়। সরকারি সাহায্য ও সহযোগিতা আরও বাড়ানো হলে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন উপকৃত হবেন। পাশাপাশি তাঁদের দাবি, তাঁতিদের কাছ থেকে যে দামে কাপড় কেনা হচ্ছে, তার দাম আরও কিছুটা বাড়ানো হলে তাঁদের আর্থিকভাবে সুবিধা হত।

Bhagirathi River Nears Railway Track: ‘গিলতে’ আসছে নদী, সমুদ্রগড়ে রেললাইন নিয়ে বাড়ছে আশঙ্কা

Bhagirathi River Nears Railway Track: ‘গিলতে’ আসছে নদী, সমুদ্রগড়ে রেললাইন নিয়ে বাড়ছে আশঙ্কা

Howrah-Katwa railway line erosion threat: একদিকে ভাগীরথীর প্রবল স্রোত, অন্যদিকে মাত্র কয়েক হাত দূরেই রেললাইন। বর্ষার জল বাড়লেই এই দুয়ের দূরত্ব যেন আরও কমে আসে। আর নদীর পাড়ে দাঁড়িয়ে দেখলেই বোঝা যাচ্ছে, বছরের পর বছর ধরে কীভাবে ভাঙনের কবলে চলে যাচ্ছে নদী সংলগ্ন জমি।

Katwa: পুকুর থেকে ৫০ কেজির মাছ তুললেন বিজেপি নেত্রী, তারপর সেই টাকায় যা করবেন বললেন…

Katwa: পুকুর থেকে ৫০ কেজির মাছ তুললেন বিজেপি নেত্রী, তারপর সেই টাকায় যা করবেন বললেন…

BJP Leader: বিজেপি নেত্রীর দাবি, খাসপুকুরের মাছের অধিকার একমাত্র সরকারের। তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। তাই পুকুর থেকে তোলা মাছ বাজারে বিক্রি করে সেই টাকা বিডিও দফতরে জমা দেওয়া হবে। পাশাপাশি পুকুরগুলি পঞ্চায়েতের হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি।

Teachers’ Day: বেতন শুধু ১ টাকা! তাঁর বেতনেই মাইনে ২ শিক্ষকের, অবসরের পরও স্কুলই জীবন গঙ্গাধর পালের

Teachers’ Day: বেতন শুধু ১ টাকা! তাঁর বেতনেই মাইনে ২ শিক্ষকের, অবসরের পরও স্কুলই জীবন গঙ্গাধর পালের

Teachers' Day Special Story: কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল। ২০০৩ সাল থেকে স্কুলটাকে একটু একটু করে নিজের হাতে গড়ে তুলেছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে অবসর গ্রহণ করেন। কিন্তু, তাঁর শিক্ষকসত্তা অবসর নেয়নি। গত তিন বছর ধরে প্রতিদিন স্কুলে এসেছেন। ক্লাস নিয়েছেন। স্কুলের উন্নয়নে একাধিক কাজও করেছেন।

Katwa Restaurant: রেস্তোরাঁর রান্নাঘরে মরা ইঁদুর, ফ্রিজে ছত্রাক ধরা খাবার, ভয়ঙ্কর ছবি কাটোয়ায়

Katwa Restaurant: রেস্তোরাঁর রান্নাঘরে মরা ইঁদুর, ফ্রিজে ছত্রাক ধরা খাবার, ভয়ঙ্কর ছবি কাটোয়ায়

Katwa Restaurant Raid: কাটোয়া পৌরসভার আধিকারিক চঞ্চলকুমার মণ্ডল বলেন, "রান্নাঘরে নোংরা ভর্তি। স্বাস্থ্যবিধি মানা হয় না। অস্বাস্থ্যকর পরিবেশ রান্নাঘরে। মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছেলেখেলা করা যাবে না। প্রথম ওয়ার্নিং দিয়ে গেলাম। নোটিস পাঠাব। তারপর আবার পরিদর্শনে আসব।"

Theft in Temple: মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা লুঠ, তারপর যা করল চোর…

Theft in Temple: মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা লুঠ, তারপর যা করল চোর…

Kalna Temple Theft Caught on CCTV: মন্দির কমিটির সদস্য গৌর মণ্ডল ও সহ সেক্রেটারি সাধন মণ্ডল বলেন, "ভক্তরা যা প্রণামী দেয়, এই প্রণামী বাক্সে গচ্ছিত থাকে। মন্দিরের যিনি পূজারি, তিনি টের পান। তিনি আসার আগেই চোর পালিয়ে যায়। আজ পর্যন্ত এখানে এরকম ঘটেনি। প্রশাসনকে বলব, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে।"