AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuba Sathi: যুবসাথীর সমালোচনা! তবুও আবেদনপত্র পূরণে একেবারে ক্যাম্প করে মাঠে বামেরা

Yuba Sathi Prakalpa: তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চট্টোপাধ্যায় বলছেন, সিপিএমের এই কাজ থেকেই প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

Yuba Sathi: যুবসাথীর সমালোচনা! তবুও আবেদনপত্র পূরণে একেবারে ক্যাম্প করে মাঠে বামেরা
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 1:41 PM
Share

কাটোয়া: যুবসাথী প্রকল্পের শুরু থেকেই বিজেপির মতো তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছে বামেরা। লাগাতার তোপ দেগেছেন বাম নেতারা। প্রশ্ন তুললেও এখন ক্যাম্প করে আবেদনপত্র পূরণ করে দিচ্ছে বাম নেতা কর্মীরা। আবেদন পত্র পূরণ করা হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুরদেরও। বহু বেকার ও ক্ষেত মজুররা ভিড় জমাচ্ছে এই বাম শিবিরে। বামেদের এমন দ্বিমুখী ভূমিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দলের এমন ছবি ধরা পড়ল কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের বিশ্রামাগারে। যেখানে গত তিনদিন ধরে শিবির করে সরকারি প্রকল্পের আবেদনপত্র পূরণ করছেন বাম নেতা-কর্মীরা। বামেদের দাবি এই কদিনে হাজারের বেশী আবেদন পূরণ করা হয়েছে।

যদিও বাম নেতাদের সাফাই এই প্রকল্পের টাকা পাওয়া সাধারণ মানুষের অধিকার, টাকা পাওয়াই উচিত। অন্য জায়গায় ফর্ম ফিলাপ করতে টাকা লাগতে পারে, হয়রান না হতে হয়, তাই আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি। একই কথা বলছেন বাম নেতা সোমদেব মণ্ডল থেকে সিপিআইএম-র এরিয়া কমিটির সদস্য মাধাই ঘোষেরা। 

তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চট্টোপাধ্যায় বলছেন, সিপিএমের এই কাজ থেকেই প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। কটাক্ষের সুরেই বিজেপি নেতারা বলছেন, আসলে তৃণমূল-সিপিআইএম-কংগ্রেস সব এক। একে অপরের পরিপূরক। বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলছেন, “তৃণমূলও যা, সিপিএম-ও তাই। একদল নাটক করছে দেব, আর একদল সহযোগিতা করছে। বাংলায় খিস্তি-খামারি, আর দিল্লিতে দোস্তি। আসলে আইওয়াশ চলছে।”