AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাউকে ঘৃণা করলে তাঁর সন্তানের মা হতাম কীভাবে?’ বিস্ফোরক ছেষট্টি-র নীনা

১৯৮৯ সাল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তখন নীনার গভীর প্রেম। সেই সম্পর্কে থাকাকালীন মাসাবা গুপ্তার জন্ম দেন অভিনেত্রী। তৎকালীন সমাজব্যবস্থায় অবিবাহিত অবস্থায় মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া ছিল কল্পনাতীত। নীনা জানিয়েছেন, সেই সময় বহু মানুষ তাঁকে গর্ভপাত করার পরামর্শ দিয়েছিলেন।

'কাউকে ঘৃণা করলে তাঁর সন্তানের মা হতাম কীভাবে?' বিস্ফোরক ছেষট্টি-র নীনা
Image Credit: facebook
| Updated on: Mar 15, 2026 | 1:04 PM
Share

৬৬ বছর বয়সে এসে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা? চারদিকে যখন এই জল্পনা তুঙ্গে, তখন নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় আসর জমিয়ে দিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া খবরটি যে কেবলই রটনা, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। আর এই বিতর্কের সূত্র ধরেই ফিরে এল তাঁর জীবনের সেই পুরনো অধ্যায়, যখন এক সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে ভিভিয়ান রিচার্ডসের সন্তানের মা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নীনার পোশাক ও লুক দেখে নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেন যে তিনি বোধহয় মা হতে চলেছেন। খবরটি কানে যেতেই নীনা হেসেই উড়িয়ে দেন। এক সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেন, “রিয়েল লাইফে ‘বাধাই হো’ হতে আর বাকি নেই কিছুই!” আসলে যে শাড়িটি তিনি পরেছিলেন, তার কাপড় কিছুটা মোটা হওয়ায় তাঁকে কিছুটা স্থূলকায় দেখাচ্ছিল, আর সেখান থেকেই এই ভুল বোঝাবুঝির শুরু। তবে এই ঘটনা উসকে দিয়েছে আশির দশকের সেই স্মৃতিকে।

১৯৮৯ সাল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তখন নীনার গভীর প্রেম। সেই সম্পর্কে থাকাকালীন মাসাবা গুপ্তার জন্ম দেন অভিনেত্রী। তৎকালীন সমাজব্যবস্থায় অবিবাহিত অবস্থায় মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া ছিল কল্পনাতীত। নীনা জানিয়েছেন, সেই সময় বহু মানুষ তাঁকে গর্ভপাত করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি কারও কথা শোনেননি। নিজের আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-তে তিনি লিখেছেন, “একাকীত্বের মুহূর্তে নিজেকে প্রশ্ন করেছিলাম— তুমি কী চাও? উত্তরটা ছিল আনন্দ। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সন্তান আমি পৃথিবীতে আনবই।”

ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক নিয়ে নীনার মনে আজও কোনও তিক্ততা নেই। বরং তিনি বিশ্বাস করেন, ভালোবাসার মানুষকে কখনও ঘৃণা করা যায় না। তাঁর কথায়, “যদি আমি কাউকেও এতটাই অপছন্দ করতাম, তবে তাঁর সন্তানের মা হতে চাইতাম কেন? আমি কি পাগল?” রিচার্ডসের প্রতি তাঁর সম্মান ও ভালোবাসা আজও অমলিন। একা হাতে মাসাবাকে বড় করে তোলা, কেরিয়ার সামলানো- সবটাই করেছেন সমান তালে। আজকের এই ‘প্রেগন্যান্সি রিউমার’ হয়তো নিছকই গুজব, কিন্তু নীনা গুপ্তার লড়াই আর সাহসিকতার গল্প আজও বলিউডের অন্দরে অনুপ্রেরণা জোগায়।

Follow Us