কাঁচা সবজির স্যালাড খাচ্ছেন? শরীরে কী কী ঘটছে জানেন তো?
পুষ্টিবিদের মতে, কাঁচা সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার ও পুষ্টি থাকলেও তা হজম করা শরীরের পক্ষে বেশ কঠিন। সবজির কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, যা এক ধরনের অদ্রবণীয় ফাইবার। আমাদের পাকস্থলী এবং অন্ত্রকে এই সেলুলোজ ভাঙতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। আর ঠিক সেই কারণে যাদের হজমশক্তি কিছুটা দুর্বল, তাদের ক্ষেত্রে এই কাঁচা সবজি হিতে বিপরীত ঘটায়।

ডায়েট মানেই এক বাটি কাঁচা সবজির স্যালাড এমন ধারণা অনেকেরই। ওজন কমাতে হোক বা ফাইবার বাড়াতে, শসা, গাজর বা টমেটোর কুচিকেই মহৌষধ মনে করছেন? কিন্তু আপনার শরীরের জন্য এই ‘স্বাস্থ্যকর’ অভ্যাসটিই কাল হয়ে দাঁড়াচ্ছে না তো? সম্প্রতি পুষ্টিবিদ নেহা রাঙ্গলানি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, কাঁচা স্যালাড সবার জন্য আশীর্বাদ নয়, বরং অনেকের ক্ষেত্রে এটি বিপদের কারণ হতে পারে।
কেন কাঁচা সবজি হজমে সমস্যা করে?
পুষ্টিবিদের মতে, কাঁচা সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার ও পুষ্টি থাকলেও তা হজম করা শরীরের পক্ষে বেশ কঠিন। সবজির কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, যা এক ধরনের অদ্রবণীয় ফাইবার। আমাদের পাকস্থলী এবং অন্ত্রকে এই সেলুলোজ ভাঙতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। আর ঠিক সেই কারণে যাদের হজমশক্তি কিছুটা দুর্বল, তাদের ক্ষেত্রে এই কাঁচা সবজি হিতে বিপরীত ঘটায়। গবেষণা বলছে, কাঁচা সবজি অনেক সময় অন্ত্রে গিয়ে ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া শুরু করে। এর ফলে পেটে গ্যাস, পেট ভার হয়ে থাকা এবং অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে যারা আইবিএস (IBS) বা এসআইবিও (SIBO)-র মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য কাঁচা স্যালাড যন্ত্রণার কারণ হতে পারে।
অনেকেই মনে করেন মেয়োনিজ বা অলিভ অয়েলের ড্রেসিং দিলে বোধহয় স্যালাড ভালো হজম হয়। কিন্তু আসল সত্যিটা উল্টো। যদি আপনার পিত্তরসের (Bile) প্রবাহ ঠিকঠাক না থাকে, তবে এই ভারী ড্রেসিং হজম প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়। ফলে পেট ফাঁপার সমস্যা আরও বেড়ে যায়।
কী বলছেন পুষ্টিবিদরা?
কাঁচা খাওয়ার চেয়ে সবজি হালকা ভাপিয়ে বা সেঁকে খাওয়া অনেক বেশি নিরাপদ। এর কারণ হল:
- রান্না করলে সবজির শক্ত তন্তু বা ফাইবার ভেঙে যায়, যা হজমে সাহায্য করে।
- হালকা রান্না করা সবজি থেকে খনিজ শোষণ করা শরীরের পক্ষে সহজ হয়।
- পাকস্থলীকে বাড়তি পরিশ্রম করতে হয় না।
স্যালাড খাওয়ার সঠিক উপায়
কাঁচা স্যালাড ছাড়া কী আপনার একেবারেই চলে না? তাহলে খান এভাবে
- সবজিগুলো খুব ছোট ছোট করে কাটুন এবং অনেকটা সময় নিয়ে চিবিয়ে খান।
- হজমের সুবিধার জন্য লেবুর রস বা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিতে পারেন।
- রাতে কখনওই কাঁচা স্যালাড খাবেন না।
- সবজিগুলো হালকা স্টিম বা স্টার-ফ্রাই করে নিন।
মনে রাখবেন, সব খাবার সবার শরীরের জন্য এক নয়। তাই ডায়েট করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
