AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: উঠছিল বিদ্যুৎ চুরি করবে বলে, আকাশে ড্রোন উড়তে দেখেই পাইপাই করে নেমে পড়লেন, তারপর..

কাটোয়া-২ ব্লকের নতুনগ্রাম, পলসোনা, কুয়ারা, শ্রীবাটি, আউরিয়া এসব এলাকায় প্রথম দফায় ড্রোন ওড়ানো হয়। কুয়ারা গ্রামে মাঠে একটি সাবমার্সিবল মালিক প্রশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। অভিযোগ, ড্রোনে ওই ব্যক্তির সাবমার্সিবল হুকিং করে চলছে সেই ছবি ধরা পড়ে।

Katwa: উঠছিল বিদ্যুৎ চুরি করবে বলে, আকাশে ড্রোন উড়তে দেখেই পাইপাই করে নেমে পড়লেন, তারপর..
কাটোয়ার খবরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 5:58 PM
Share

কাটোয়া: বারবার নিষেধের পরও কানে কথা ঢোকে না অনেকের। বহুবার হুকিং করে বিদ্যুৎ চুরির চেষ্টা করা হয়। আর তাই বিদ্যুৎ চুরি রুখতে তৎপর বিদ্যুৎ বণ্টন সংস্থা। আকাশে ড্রোন উড়িয়ে হুকিং করা বিদ্যুৎ চুরি ধরা পড়ল। ড্রোন দেখেই তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ খুলতেও দেখা গেল এক ব্যক্তিকে। ধরা পড়েছে সেই ছবি। ইতিমধ্যেই ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কাটোয়া ডিভিশন বিদ্যুৎ বণ্টন সংস্থা।

কাটোয়া-২ ব্লকের নতুনগ্রাম, পলসোনা, কুয়ারা, শ্রীবাটি, আউরিয়া এসব এলাকায় প্রথম দফায় ড্রোন ওড়ানো হয়। কুয়ারা গ্রামে মাঠে একটি সাবমার্সিবল মালিক প্রশান্ত ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। অভিযোগ, ড্রোনে ওই ব্যক্তির সাবমার্সিবল হুকিং করে চলছে সেই ছবি ধরা পড়ে। এমনকি ড্রোন দেখে তড়িঘড়ি হুকিং খুলতেও দেখা গিয়েছে।

ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, ড্রোন দেখেই সাবমার্সিবলে থাকা ব্যক্তি ট্রান্সফরমার এর জাম্পার নামিয়ে দেয় তড়িঘড়ি৷ তারপর সে তরতরিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে ঝুঁকি নিয়ে। প্রাণের মায়া ত্যাগ করেই হুকিং করা সাবমার্সিবলের সঙ্গে সংযোগবাহী তার খুলে ফেলে। কিন্তু এসব করেও শেষ রক্ষা হয়নি৷ শেষ পর্যন্ত অভিযানে থাকা বিদ্যুৎ বণ্টন সংস্থা ওই ব্যক্তিকে চিহ্নিত করে এফআইআর রুজু করেছে। একই সঙ্গে আরও দুই জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

বোরো চাষের সময়েই গ্রামীণ এলাকায় অনেকেই হুকিং করে সাবমার্সিবল চালায়। তাতে সরকারের কোষাগারে বিপুল অঙ্কের টাকা ক্ষতি হয়। তাই এই অভিনব ব্যবস্থা বিদ্যুৎ দফতরের। এ প্রসঙ্গে ডিভিশনাল ইঞ্জিনিয়ার (কাটোয়া) রাহুল আগরওয়াল জানান, “এবার বিদ্যুৎ চুরি ঠেকাতে ড্রোন উড়িয়েই নজরদারি শুরু করেছি। ড্রোনে দেখা গিয়েছে বিদ্যুৎ চুরি। আমাদের ড্রোন নজরে আসতেই হুকিং খুলে ফেলার দৃশ্যও ধরা পড়েছে। আমরা তিনজনে বিরুদ্ধে এফআইআর করেছি।”

Follow Us