‘কাঞ্চন কিছুতেই চাইছে না!’, বিয়ের আগে বড় সিদ্ধান্ত দম্পতির

Kanchan-Sreemoyee: হুট করেই বিয়েটা করে ফেলেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। এর আগে টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, আগে থেকে কিছুই জানতেন না তিনি। কাঞ্চন তাঁকে ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসের দিন বিয়ের প্রস্তাব দেন।

কাঞ্চন কিছুতেই চাইছে না!, বিয়ের আগে বড় সিদ্ধান্ত দম্পতির
কাঞ্চন-শ্রীময়ী।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 25, 2024 | 7:58 PM

আইনি বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সামাজিক বিয়ের এখনও বাকি রয়েছে ১০ দিন। আগামী ৬ মার্চ শহরেই বসবে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের আনুষ্ঠানিক বিয়ের আসর। তবে বিয়ের ঠিক ১০ দিন আগে এক বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন শ্রীময়ী। একই সঙ্গে জানালেন স্বামী কাঞ্চনের আপত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীময়ী-কাঞ্চনের বিয়ে নিয়ে শুরু থেকেই সাধারণের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। তবে শ্রীময়ী জানিয়েছেন, তাঁদের বিয়ের অনুষ্ঠানের সংবাদমাধ্যমের প্রবেশ চাইছেন না তাঁরা। এর নেপথ্যে তাঁর যুক্তি, “কাঞ্চন না বলে দিয়েছে। কারণ, এটা একটা ব্যক্তিগত ইভেন্ট। এই অসুবিধের জন্য ক্ষমাপ্রার্থী।”

হুট করেই বিয়েটা করে ফেলেছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। এর আগে টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, আগে থেকে কিছুই জানতেন না তিনি। কাঞ্চন তাঁকে ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসের দিন বিয়ের প্রস্তাব দেন। সারা বাড়ি সাজানো হয় বেলুন দিয়ে। না করতে পারেননি তিনি। কাঞ্চনের প্রস্তাবে জানান সম্মতি। আপাতত আর কিছু দিনের অপেক্ষা, আইনি মতে হয়েই গিয়েছেন কাঞ্চনের স্ত্রী। এবার শুধু অনুষ্ঠানটাই বাকি।

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us