Sushant death: ‘কিছু তো একটা হচ্ছিল…যেটা ঠিক নয়’, ভাইয়ের মৃত্যুর ছয় বছর পর অদ্ভুত কথা বললেন সুশান্তের দিদি

Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ফের সোচ্চার বোন শ্বেতা সিং কীর্তি। এক ইন্টারভিউতে নিজের বক্তব্য তুলে ধরে তিনি দাবি করেছেন, দিশা সালিয়ানের মৃত্যুর পর সুশান্ত ভীষণ ভয়ে ছিলেন এবং বেশ কিছু ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।

Sushant death: কিছু তো একটা হচ্ছিল...যেটা ঠিক নয়, ভাইয়ের মৃত্যুর ছয় বছর পর অদ্ভুত কথা বললেন সুশান্তের দিদি
কী বলেছেন তিনি?Image Credit source: tv9 network

Aug 13, 2026 | 8:58 AM

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃত্যুর ছয় বছর পার হয়ে গেলেও তাঁকে ঘিরে প্রশ্ন আর রহস্য যেন কিছুতেই থামছে না। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। কেউ বলেছেন আত্মহত্যা, আবার কারও মতে এটি খুন। এতদিন পর আবারও সেই পুরনো বিতর্ক উসকে দিলেন অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি। সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি দাবি করেছেন, সুশান্তকে খুনই করা হয়েছিল এবং বেশ কিছু ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে।

‘Supertalks By Themovingship’-কে দেওয়া ইন্টারভিউতে ক্ষোভের সঙ্গে শ্বেতা বলেন, “ছয় বছর হয়ে গেল, আমরা এখনও জানি না সত্যি কী ঘটেছিল। ময়নাতদন্তের এত তাড়া কিসের ছিল? ও তো কখনও নিজের ঘর বন্ধ রাখত না। তাহলে ভিতর থেকে ঘর কীভাবে বন্ধ ছিল? এমন বহু প্রশ্ন আছে যার উত্তর এখনও মেলেনি।”

শ্বেতা আরও যোগ করেন, “কিছু একটা তো ঠিক ছিল না। কিছু একটা নিশ্চয়ই গণ্ডগোল ছিল।” একাধিক পারলৌকিক বিশেষজ্ঞও তাঁকে এর পেছনে কোনও চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন বলে জানান তিনি।

শুধু তাই নয়, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর প্রসঙ্গ তুলে শ্বেতা বলেন, “দিশা সালিয়ানের মৃত্যুর পর সুশান্ত খুব অশান্তিতে ছিল। ও বার বার বলত, ওরা ওকেও ছাড়বে না! আমি জানি না, হয়তো ওর কাছে এমন কোনও তথ্য ছিল যা ও বাইরে আনতে চেয়েছিল।” তবে ‘ওরা’ বলতে সুশান্ত কি বলিউডকেই বোঝাতেন? শ্বেতার স্পষ্ট উত্তর, “আমরা সেটা জানি না।”

এখন কি আর সিবিআই (CBI)-এর উত্তরের অপেক্ষায় বসে আছেন তাঁরা? শ্বেতা সাফ জানিয়ে দেন, “আমাদের সিবিআই-এর থেকে আর কোনও উত্তরের দরকার নেই, আমরা মনে মনে জানি কী ঘটেছিল। যা-ই করা হোক, ঢাকা দেওয়ার চেষ্টা তো হয়েছেই। যখন আমরা জেনেই গিয়েছি যে এখানে কোনও আলাদা রকমের ঘটনা ঘটেছে, তখন আমরা কী করব? এই পুরনো ক্ষত নিয়ে বসে থাকব, নাকি সুশান্তের স্মৃতিগুলোকে ভালোবেসে বেঁচে থাকব?”

Loading...
Unable to load recommendations.
Follow Us