টলিপাড়ায় গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল, জনপ্রিয় টেলি ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র পরিচালক সুকমল নাথের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস এও শোনা গিয়েছিল যে, পরিচালকের সঙ্গে এই সম্পর্কের জন্যই নাকি মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে ওই ধারাবাহিকটি। এতদিন এই রটনা নিয়ে জলঘোলা চললেও, অবশেষে ‘টিভি নাইন বাংলা’-র কাছে পুরো বিষয়টি নিয়ে খোলামেলা মুখ খুললেন স্বস্তিকা। সাফ জানিয়ে দিলেন সম্পর্কের গুঞ্জনের আসল সত্যটা।
পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সপাটে স্বস্তিকা বলেন, “এরকম কিচ্ছু না। আমরা খুব ভালো বন্ধু। চ্যানেল বোকা নয়, প্রযোজনা সংস্থাও বোকা নয়। সবাই সবার লাভ-লোকসানটা বোঝে, আমরা কেউ বোকা নই। সবাই সবার উন্নতিটাই দেখে। এমনকী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আমার কোনও এক অজানা ব্যক্তির সঙ্গে হাত ধরে হাঁটার ছবিও বানিয়ে দিয়েছিল লোকজন! ভাগ্যিস কোনও প্রযোজকের সঙ্গে বা চ্য়ানেলের অন্য কারও সঙ্গে আমার নাম যুক্ত হয়নি।”
কাজের পরিবেশ ও পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, “যেকোনও জায়গায় কাজ করতে গেলে পরিচালক হলেন ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’। তাঁর সঙ্গে তো দুটো ভালো কথা বলতেই হবে, ভালো ব্যবহার করতে হবে। আমি তো রোবটের মতো কাজ করতে পারি না! তাতে যদি কারও মনে হয় যে আমার প্রেম বা সম্পর্ক আছে, তাহলে তেমনই সই। তবে হ্যাঁ, যখন আমি পাকাপাকিভাবে সই করব বা বিয়ে করব, তখন সবাই নিজের চোখেই দেখতে পাবে।”
দেখুন স্বস্তিকার সাক্ষাৎকার–
উল্লেখ্য, এর আগেও টলিপাড়ায় স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা তৈরি হয়েছে। তবে গুঞ্জনকে পাত্তা না দিয়ে বরাবরই নিজের পেশাদারিত্ব এবং স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী। পরিচালক সুকমল নাথের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে স্বস্তিকা বুঝিয়ে দিলেন, পর্দার বাইরেও তিনি নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন।