‘জ্যোতিষী বলেছে…’ মধুমিতার শিবভক্তি নিয়ে এ কী প্রশ্ন অনুরাগীদের?

Madhumita Sarcar: নয় নায়িকা পুজো দিচ্ছেন মন্দিরে না হলে কপালে চন্দন লাগিয়ে পুজো দিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার সকালেই একটি স্টোরি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। বুঝতে পারছেন কোন নায়িকার কথা বলা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকার ফেসবুক আর ইনস্টাগ্রামে ছড়িয়ে রয়েছে শুধুই তাঁর শিবভক্তির ছবি আর ভিডিয়ো।

জ্যোতিষী বলেছে... মধুমিতার শিবভক্তি নিয়ে এ কী প্রশ্ন অনুরাগীদের?

| Edited By: উত্‍সা হাজরা

Sep 24, 2024 | 1:35 PM

ইদানীং নায়িকার ইনস্টাগ্রাম খুললে একটাই ছবি চোখে পড়বে। তা হল নয় নায়িকা পুজো দিচ্ছেন মন্দিরে না হলে কপালে চন্দন লাগিয়ে পুজো দিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার সকালেই একটি স্টোরি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। বুঝতে পারছেন কোন নায়িকার কথা বলা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। নায়িকার ফেসবুক আর ইনস্টাগ্রামে ছড়িয়ে রয়েছে শুধুই তাঁর শিবভক্তির ছবি আর ভিডিয়ো। নায়িকার নতুন স্টোরি দেখে অনেকেই ভেবেছেন তিনি হয়তো এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন।

বেশ কয়েক দিন আগে তিনি যখন শুটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন সেখানেও পাহাড়ি জায়গায় মহাদেবের মন্দির খুঁজে পুজো দিয়ে এসেছিলেন । কয়েক দিন আগে কলকাতাতেই ভূতনাথ মন্দিরে যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী। এই পরিস্থিতিতে নানা জনের নানা প্রশ্ন। কেউ প্রশ্ন করছেন, “আচমকা কেন এত শিবের প্রতি ভক্তি দেখাচ্ছেন মধুমিতা।” আবার কেউ প্রশ্ন করেছেন, “আপনি কোনও জ্যোতিষী দেখিয়েছেন যে কারণে এত জায়গায় পুজো দিয়ে বেড়াচ্ছেন।” কয়েক মাস আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়েও একই কথা উঠেছিল। টলিনায়িকার দিকেও সেই একই প্রশ্ন। যদিও কাউকেই কোনও জবাব দেননি তিনি।

উল্লেখ্য, দিনকয়েক আগে ভূতনাথ মন্দিরে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। দুমড়ে যায় তাঁর গাড়ি। আচমকাই একটি বিদ্যুত্‍ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে নায়িকার গাড়ির। কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গিয়েছিল। এই দুর্ঘটনার মধ্যেও ভগবানের উপর আস্থা ছিল নায়িকার। TV9 বাংলাকে মধুমিতা বলেন, “আমার মাথার উপর বাবার হাত আছে। জানি আমার কিছু হত না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনও কারণ নেই। সুস্থ আছি।” রেড রোডের উপরই ঘটেছিল এই ঘটনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us