মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট, কী ছবি শেয়ার করলেন নুসরত?

Nusrat Jahan: গত বৃহস্পতিবার, ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্কস্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত।

মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট, কী ছবি শেয়ার করলেন নুসরত?
নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 29, 2021 | 2:52 PM

দু’দিন আগে মা হয়েছেন নুসরত জাহান। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সূত্রের খবর, এখনও পর্যন্ত মা এবং ছেলে হাসপাতালেই রয়েছে। অপারেশনের আগেও নিজের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই খুব অ্যাক্টিভ। অপারেশনের ধকল সামলে দিন দুয়েকের বিরতি নিয়েছিলেন। ফের ফিরলেন সোশ্যালে। মা হওয়ার পর প্রথম কী শেয়ার করলেন নুসরত?

রবিবার দুপুরে দুটো কাপের ব্যুমেরাং ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন নুসরত। ‘রেন, কফি অ্যান্ড মোর…’। বৃষ্টিভেজা ছুটির দিনে কফির কাপ তাঁর সঙ্গী। মোর বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তিনি এবং সন্তান যে ভাল আছে, এই পোস্ট যেন পরোক্ষে সেই বার্তাই পৌঁছে দিল অনুরাগীদের কাছে।

গত বৃহস্পতিবার, ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্কস্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সূত্রের খবর, সন্তানের নাম রেখেছেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশ জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে। হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ছেলের নাম কি যশের (Yash) নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলেন নুসরত? না! এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিন শট।

এ সবের মাঝে নুসরতকে অভিনন্দন জানাতে পিছপা হননি নিখিল জৈন। নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। মা এবং সন্তানকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু নুসরতের সন্তানের মঙ্গল কামনা করেছেন নিখিল।

প্রেগন্যান্সির গোটা জার্নিতে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন নুসরত। তবে একান্তে সময় কাটানো হোক বা পছন্দের ছবি আঁকার মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল ওয়ালে। গোটা পর্বে যশ যে তাঁর সঙ্গী ছিলেন, তার ইঙ্গিত মিলেছে দুই শিল্পীর সোশ্যাল পোস্টে।

কেন এত লুকোছাপা? কেন এত আড়াল… বিগত বেশ কয়েক মাস ধরে নুসরত ও তাঁর মাতৃত্ব নিয়ে যেন ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে জড়িয়ে কুৎসিত মন্তব্য থেকে শুরু করে, সন্তানের পিতৃপরিচয়… ট্রোলিং যেন থেমেও থামছিল না। ট্রোলিংকে সঙ্গে করেই এ দিন পৃথিবীকে প্রথম বার চেনার সুযোগ পেল নুসরতের ওই একরত্তি। পিতৃ পরিচয়? নুসরতের সন্তান– এই পরিচয়েই শিরোনাম দখন করল সেই ক্ষুদে।

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

স্বভাবতই প্রশ্ন ওঠে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। গোটা সময়টা কার্যত চুপই ছিলেন ওঁরা। তবে বিগত বেশ কিছু দিন ধরে খুল্লামখুল্লা ডেটের ছবি যেন বুঝিয়ে দিচ্ছিল অনেক কিছু। আপাতত মা এবং সন্তান ভাল আছেন, এটাই নুসরতের অনুরাগীদের কাছে আনন্দের খবর।

আরও পড়ুন, শাহরুখের সঙ্গে ব্যক্তি সম্পর্ক ভাল নয়, বরং উদ্বেগের, স্বীকার করেছিলেন আমির!

Loading...
Unable to load recommendations.
Follow Us