Udit Narayan and Kumar Sanu: একই মঞ্চে উদিত-শানু! ফিরতে চলেছে নয়ের দশকের প্রেমের গান, কবে-কোথায়? জেনে নিন সবটা

Udit Narayan and Kumar Sanu Live Concert: সুর আজও চোখ বন্ধ করলেই ফিরিয়ে নিয়ে যায় প্রথম প্রেমের দিনগুলোয়, স্কুলজীবনের বন্ধুত্বে, কিংবা প্রিয়জনের সঙ্গে কাটানো সেইসব মুহূর্তে, যেগুলো আরও একবার ফিরে পেতে মন চায়। আগামী বছর ভালোবাসার দিনে, মানে ১৪ ফেব্রুয়ারিতে কলকাতা প্রস্তুত হচ্ছে এক অসাধারণ স্মৃতির সফরে।

Udit Narayan and Kumar Sanu: একই মঞ্চে উদিত-শানু! ফিরতে চলেছে নয়ের দশকের প্রেমের গান, কবে-কোথায়? জেনে নিন সবটা

|

Nov 11, 2026 | 2:36 PM

ইতিহাস যখন মেশে নস্টালজিয়ায়, জীবন্ত হয়ে ওঠে লক্ষ লক্ষ স্মৃতি! ‘উইংস অফ লাভ’ ফিরছে আবার — আরও বড় আয়োজনে, আরও বেশি জাঁকজমকে, আরও অনেক আবেগ আর ভালোবাসা নিয়ে!

কিছু গান কখনও পুরোনো হয় না। কিছু সুর আজও চোখ বন্ধ করলেই ফিরিয়ে নিয়ে যায় প্রথম প্রেমের দিনগুলোয়, স্কুলজীবনের বন্ধুত্বে, কিংবা প্রিয়জনের সঙ্গে কাটানো সেইসব মুহূর্তে, যেগুলো আরও একবার ফিরে পেতে মন চায়। আগামী বছর ভালোবাসার দিনে, মানে ১৪ ফেব্রুয়ারিতে কলকাতা প্রস্তুত হচ্ছে এক অসাধারণ স্মৃতির সফরে।

লিভ ইয়োর ড্রিমস এবং রিভার্ব-এর যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৭, কলকাতায় ফিরছে উইংস অফ লাভ। এক ঐতিহাসিক সঙ্গীতসন্ধ্যায় একই মঞ্চে মিলিত হচ্ছেন দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। বিশেষ আকর্ষণ, ভারতের প্রথম কুমার শানুর সিম্ফনি শো। দু’টি কিংবদন্তি কণ্ঠ, কয়েক প্রজন্মের ভালোবাসা, আর অগণিত স্মৃতি, সবকিছুই আবার বেঁচে ওঠার অপেক্ষায়, এই শোয়ের হাত ধরে।

লিভ ইয়োর ড্রিমস-এর মণিশঙ্কর দাস বললেন, ‘আমরা কাউকে শুধু কনসার্টের টিকিট কিনতে বলছি না। আমরা তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো আরও একবার বেঁচে দেখার জন্য। যে গান শুনে প্রথম প্রেমে পড়েছিলেন, যে সুরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া বন্ধুত্ব কিংবা প্রিয়জনের স্মৃতি — সেই অনুভূতিগুলোই আবার ফিরিয়ে আনতে চাই। তবে আমাদের স্বপ্ন শুধু বিনোদনে সীমাবদ্ধ নয়। প্রতি বছর এই আয়োজনের আয়ের একটি অংশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হয়। কারণ সঙ্গীত শুধু মন ছুঁয়ে যাওয়ার জন্য নয়, মানুষের জীবনেও আলো জ্বালানোর জন্য।’ রিভার্ব-এর পিয়া রায় চৌধুরী বলেন, ‘ভ্যালেন্টাইনস ডে মানেই শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসা নয়। ভালোবাসা মানে বাবা-মা, পরিবার, বন্ধু আর সেইসব মানুষ, যাঁরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলেছেন। ভাবুন তো, বিদেশে থাকা কোনও সন্তান তাঁর বাবা-মাকে উপহার দিলেন তাঁদের হারিয়ে যাওয়া যৌবনের এক সন্ধ্যা! কিংবা প্রবাসে থাকা কোনও বন্ধু কলকাতায় তাঁর ছোটবেলার বন্ধুদের টিকিট পাঠিয়ে বললেন, ‘চল, আরও একবার ফিরে যাই সেই পুরনো দিনগুলোয়!’ হয়তো দূরত্ব বেড়েছে, সময় বদলেছে, কিন্তু কিছু সম্পর্ক আর কিছু গান কখনও পুরনো হয় না। উইংস অফ লাভ সেই ভালোবাসাগুলোকেই আবার নতুন করে ছুঁয়ে দেখার এক উপলক্ষ।’ এই শোয়ের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে এখনই, অনলাইন অ‍্যাপে।

আসলে মানুষ বদলে যায়, সম্পর্কের ঠিকানা বদলে যায়। কিন্তু কিছু গান বাজলেই মনে হয় — ‘আহা, যদি আরও একবার ফিরে যেতে পারতাম সেই দিনগুলোয়, যেখানে আজও আমাদের হৃদয়ের একটা টুকরো রয়ে গিয়েছে’, উদিত নারায়ণ আর কুমার শানুর যুগলবন্দি ঘিরে যেন সেই পথেই বাঙালির হাঁটার অপেক্ষা।

Loading...
Unable to load recommendations.
Follow Us