কলকাতায় বিজয় সেতুপতি, সাই পল্লবী, কোথায় হবে মণি রত্নমের ছবির শুটিং?

২২ জুলাই রাতেই কলকাতার বিমানবন্দরে দেখা গেল অভিনেতা বিজয় সেতুপতিকে। তাঁকে দেখতেই অটোগ্রাফ নেওয়ার আবদার, এই শহরে তাঁর অনুরাগীদের। বিজয় সেতুপতিকে দেখে মনে হয়, পরিচালক মণি রত্নমের ছবির জন্য ওজন কমিয়ে ফেলেছেন কিছুটা। ২৩ জুলাই শহরে পৌঁছবেন সাই পল্লবী, তেমনই সূত্রের খবর।

কলকাতায় বিজয় সেতুপতি, সাই পল্লবী, কোথায় হবে মণি রত্নমের ছবির শুটিং?

|

Jul 23, 2026 | 10:49 AM

২২ জুলাই রাতেই কলকাতার বিমানবন্দরে দেখা গেল অভিনেতা বিজয় সেতুপতিকে। তাঁকে দেখতেই অটোগ্রাফ নেওয়ার আবদার, এই শহরে তাঁর অনুরাগীদের। বিজয় সেতুপতিকে দেখে মনে হয়, পরিচালক মণি রত্নমের ছবির জন্য ওজন কমিয়ে ফেলেছেন কিছুটা। ২৩ জুলাই শহরে পৌঁছবেন সাই পল্লবী, তেমনই সূত্রের খবর।

সাই পল্লবী এই মুহূর্তে চর্চায়। এই বছর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। সেই ছবি বছরের অন্যতম সফল বাণিজ্যিক ছবি হতে পারে, এমন চর্চা রয়েছে। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাইকে। কলকাতায় এই দক্ষিণী নায়িকার অনুরাগীর সংখ্যা কম নয়। কোথায়-কোথায় ছবিটির শুটিং হবে, তা জানতে আগ্রহী দর্শকদের একাংশ।

২৩ আর ২৪ তারিখ বেলগাছিয়া রাজবাড়ি নেওয়া আছে শুটিং ইউনিটের। বেলা গড়ালেই শুটিং সংক্রান্ত কাজ শুরু হয়ে যাওয়ার কথা। পরিচালক মণি রত্নম বেশ কয়েকদিন আগেই শহরে চলে এসেছিলেন। সম্প্রতি টেকনিশিয়ান্স স্টুডিয়োতে গিয়েছিলেন তিনি। সেখানে শহরের কিছু টেকনিশিয়ান মণি রত্নমের সঙ্গে ছবি তুলে সেই ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্য়মে।

শহরের বিভিন্ন সিগনেচার লোকেশনে মণি রত্নমের ছবির শুটিং হবে। সেখানে শুটিং দেখার জন্য ভিড় হবে, তা আঁচ করা যায়। লক্ষণীয় মণি রত্নমের প্রযোজনা সংস্থার তরফে তৈরি হচ্ছে ছবিটি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন এ আর রহমান। প্রথমবার জুটি হিসাবে কাজ করবেন বিজয় আর সাই। রাজ্যে সরকার বদলের পর একাধিক অন্য ভাষার ছবির শুটিং হচ্ছে শহরে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিংয়ের পর এবার মণি রত্নমের ছবির শুটিং হচ্ছে।

Follow Us