হাওড়া ব্রিজে মণি রত্নম বললেন অ্যাকশন, বিজয়-সাই হাঁটছেন, তারপর?

রবিবার ভোরে হাওড়া ব্রিজে ভিড় হওয়া নতুন কিছু নয়। তবে পরিচালক মণি রত্নম শহরে শুটিং করছেন বলে কথা। খবর ছিল, রাত একটা নাগাদ পরিচালক শুটিং করবেন এই শহরে তাঁর পছন্দের হাওড়া ব্রিজে। তাই শনিবার রাত বাড়তেই মিডিয়ার ভিড়। ক্রমশ দেখা যায়, মণি রত্নমের পরিচালনায় শুটিং শুরু হল। হেঁটে আসেন বিজয়-সাই। সাই পল্লবী সম্প্রতি শহরে পৌঁছে গেলেও, মিডিয়া তাঁকে ফ্রেমবন্দি করতে পারল প্রথমবার।

হাওড়া ব্রিজে মণি রত্নম বললেন অ্যাকশন, বিজয়-সাই হাঁটছেন, তারপর?

|

Jul 26, 2026 | 4:27 AM

রবিবার ভোরে হাওড়া ব্রিজে ভিড় হওয়া নতুন কিছু নয়। তবে পরিচালক মণি রত্নম শহরে শুটিং করছেন বলে কথা। খবর ছিল, রাত একটা নাগাদ পরিচালক শুটিং করবেন এই শহরে তাঁর পছন্দের হাওড়া ব্রিজে। তাই শনিবার রাত বাড়তেই মিডিয়ার ভিড়। ক্রমশ দেখা যায়, মণি রত্নমের পরিচালনায় শুটিং শুরু হল। হেঁটে আসেন বিজয়-সাই। সাই পল্লবী সম্প্রতি শহরে পৌঁছে গেলেও, মিডিয়া তাঁকে ফ্রেমবন্দি করতে পারল প্রথমবার।

এর আগে বেলগাছিয়া রাজবাড়িতে হয়েছে শুটিং রিহার্সাল। সেখানে কালীঘাট থানার আদলে সেট বানানো হয়েছে বলে খবর। তামিল ছবিটিতে সঙ্গীত পরিচালক হিসাবে থাকছেন এ আর রহমান। ২০০৪ সালে পরিচালক তৈরি করেছিলেন ‘যুবা’ ছবিটি। সেই ছবির জন্যও কলকাতা শহরে শুটিং করেছিলেন মণি রত্নম। অভিষেক বচ্চন, অজয় দেবগণ, বিবেক ওবেরয়, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর, এষা দেওল ছিলেন ছবিটিতে। হাওড়া ব্রিজে সেই ছবিরও শুটিং হয়েছিল। তাই বলা হচ্ছে, মণি রত্নম তাঁর পছন্দের লোকেশনে শুটিংয়ে ফিরলেন।

রবিবার হাওড়ার যে ফুলের বাজারের ঘাট, সেখানে শুটিং হতে পারে বলে খবর। প্রায় দিন দশেক এই শহরে থাকবে ছবির টিম। মণি রত্নমের ছবিতে এই শহরকে কতটা সুন্দর দেখতে লাগবে, তা জানার জন্য এখন থেকেই আগ্রহী সিনেমাপ্রেমীরা। এই শহরে বিজয় সেতুপতির অনুরাগীর সংখ্যা যেমন প্রচুর, তেমনই সাইকে নিয়ে আগ্রহ আরও বাড়ছে তিনি সীতার চরিত্র করার পর থেকে। এই বছর রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘রামায়ণ’-এ দেখা যাবে সাইকে।

Follow Us