‘বাবা বলেছিলেন মদ, সিগারেট সর্বনাশ করবে, তাই হয়েছে’, বিস্ফোরক অমিত

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ছেলে নামী গায়ক অমিত কুমার। কতটা কড়া বাবা ছিলেন, কিশোর সে কথা জিজ্ঞাসা করা হয়েছিল, অমিত কুমারকে। অমিত খোলসা করেন, ''বাবা খুব কড়া ছিলেন না। কিন্তু তিনটে জিনিস পছন্দ করতেন না। তিনটে না, দু'টো জিনিসের কথা বলব, যেগুলো আমি খুব পছন্দ করতাম।

বাবা বলেছিলেন মদ, সিগারেট সর্বনাশ করবে, তাই হয়েছে, বিস্ফোরক অমিত

|

Jul 17, 2026 | 12:31 PM

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ছেলে নামী গায়ক অমিত কুমার। কতটা কড়া বাবা ছিলেন, কিশোর সে কথা জিজ্ঞাসা করা হয়েছিল, অমিত কুমারকে। অমিত খোলসা করেন, ”বাবা খুব কড়া ছিলেন না। কিন্তু তিনটে জিনিস পছন্দ করতেন না। তিনটে না, দু’টো জিনিসের কথা বলব, যেগুলো আমি খুব পছন্দ করতাম। একটা হলো সিগারেট, বাবা একদম আমার সিগারেট খাওয়া পছন্দ করতেন না। আর একটা হলো মদ। বাবা বলতেন, ‘তোমার এত ভালো গলা, সিগারেট আর মদ সর্বনাশ করে দেবে।’ সেটাই হয়েছে! আমি যখন সুর লাগাতাম, একটা-দু’টো জায়গা সেটার জন্য সমস্যা হয়েছে। পরে সেটা অবশ্য তুলনায় ঠিক হয়ে গিয়েছিল।”

অমিতের মুখে এমন কথা শুনে অনেকেই হতবাক। তাঁর যে বেশি সিগারেট আর মদ খাওয়ার জন্য গলা খারাপ হয়ে গিয়েছিল, সেটা যেরকমভাবে প্রকাশ্যে এনেছেন অভিনেতা, তাতে অনুরাগীদের অনেকে অবাক হয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ”অমিত কুমার যতই বলুন ওঁর গলা খারাপ হয়েছিল, শ্রোতা হিসাবে আমারা সেটা বুঝতে পারিনি। ওঁর গাওয়া দুর্দান্ত সব গান রয়েছে।” আর একজন অনুরাগী লিখেছেন, ”অমিত কুমারের এই বক্তব্য, গায়ক-গায়িকাদের শোনা উচিত। নতুন প্রজন্মের শিল্পীদেরও এই স্বীকারোক্তি শোনা দরকার। সিগারেট বা মদ যে কতটা ক্ষতি করে দেয় শিল্পীদের সেটা অনুভব করা দরকার।”

অমিত কুমারের নতুন কিছু গান এখনও তাঁর অনুরাগীদের সামনে আসছে। একটা নতুন বাংলা ছবিতে তিনি গান গাইতে পারেন, এমন খবর রয়েছে।

Follow Us