স্বরূপ বিশ্বাসের অনুমতি নেই, থমকে গিয়েছিল মিমি চক্রবর্তীর শুটিং! সত্যি সামনে এলো

ম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ 'কুইনস'। পরিচালক নির্ঝর মিত্র সমাজ মাধ্যমে লিখেছেন, সেই ওয়েব সিরিজের শুটিংয়ে কীভাবে সমস্যা তৈরি হয়েছিল। তাঁর কথায়, ''আরও কঠিন যুদ্ধ। কিন্তু সকাল থেকেই গোটা টিমের কো-অর্ডিনেশন ছিল দুর্দান্ত। ইশারায় ইশারায় কাজ হয়ে যাচ্ছিল। লাঞ্চ পর্যন্ত মনে হচ্ছিল আমরা ঠিক ছন্দটা পেয়ে গিয়েছি।

স্বরূপ বিশ্বাসের অনুমতি নেই, থমকে গিয়েছিল মিমি চক্রবর্তীর শুটিং! সত্যি সামনে এলো

|

Jun 16, 2026 | 1:28 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘কুইনস’। পরিচালক নির্ঝর মিত্র সমাজ মাধ্যমে লিখেছেন, সেই ওয়েব সিরিজের শুটিংয়ে কীভাবে সমস্যা তৈরি হয়েছিল। তাঁর কথায়, ”আরও কঠিন যুদ্ধ। কিন্তু সকাল থেকেই গোটা টিমের কো-অর্ডিনেশন ছিল দুর্দান্ত। ইশারায় ইশারায় কাজ হয়ে যাচ্ছিল। লাঞ্চ পর্যন্ত মনে হচ্ছিল আমরা ঠিক ছন্দটা পেয়ে গিয়েছি। পরিকল্পনা ছিল আগের দিনের বাকি থাকা দৃশ্যগুলোও তুলে নেওয়ার। সন্ধ্যা ৮টা পর্যন্তও সেটাকে খুব একটা কঠিন দিন বলে মনে হচ্ছিল না। হঠাৎ প্রোডাকশন বেস থেকে খবর এল— “নাইট পারমিশন পাওয়া যায়নি।”
সাধারণত রাত ১০টার পর শুটিং করতে হলে ফেডারেশন থেকে এই “নাইট পারমিশন” নিতে হয়। আপনি শুটিংয়ের সাত দিন আগেও যদি মেইল করে আবেদন করেন, তবুও অনেক সময় সেই অনুমতি শুটিংয়ের দিন রাত ৮টার নাগাদ এসে পৌঁছয়। প্রোডাকশন ম্যানেজার একটু ভীত গলায় বললেন, “তুমি একবার দাদাকে ফোন করে রিকোয়েস্ট করো।”
আমি শুটিং থামিয়ে স্বরূপ বিশ্বাসকে ফোন করলাম। অনুরোধ করলাম। উনি জানালেন, নাইট পারমিশন দেওয়া সম্ভব নয়। অর্থাৎ, আমার যে ১৪ ঘণ্টার শুটিং পরিকল্পনা ছিল, যা সাধারণত রাত ১২টা নাগাদ শেষ হওয়ার কথা, সেটা সেদিন রাত ১০টার মধ্যেই গুটিয়ে ফেলতে হবে। কারণ উনি বললেন আমার নামে সব জায়গায় কমপ্লেন এসেছে যে আমি গত কাল দু’ ঘন্টা এক্সট্রা শুটিং করেছি। যদিও সে দুই ঘন্টার মৌখিক অনুমতি দাদার সেক্রেটারি আমাকে দিয়েছিলেন, তবুও। খুব রাগ হলো, রাগে কাঁপতে কাঁপতে আমি আর কী-ই বা বলতে পারি। শুধু চিৎকার করে বললাম, “প্যাক আপ।” কারণটা জেনে সবাই অবাক হয়েছিল। আমরা সবাই মনে মনে “হৌসলা বুলন্দ রহে” বলতে বলতে বাড়ি ফিরে আসলাম আর পরের দিনের প্রস্তুতি নিলাম।
আশা করা যায় পরের শুটিং আর এরকম হবে না।”
৪মে রাজ্যে সরকার বদলের পর একাধিক পরিচালক-প্রযোজক মুখ খুলেছেন এমনই কিছু সমস্যা নিয়ে। এই মুহূর্তে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
Loading...
Unable to load recommendations.
Follow Us