এক প্রযোজক, এক বয়ফ্রেন্ড এবং এক নামী নায়ক কীভাবে চর্চার কেন্দ্রে?

টলিপাড়ায় এই অভিনেত্রীর ডানা মেলে ওড়ার চোটে, চতুর্দিকে চর্চা। অভিনেত্রী বহু বছর ধরেই এক বয়ফ্রেন্ড রেখে দিয়েছেন। তবে ধারাবাহিকের শুটিংয়ে বেশিরভাগ সময়ে ব্যস্ত থাকতে হয় বয়ফ্রেন্ডকে। এক প্রযোজকের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। সেই প্রযোজকের একের পর এক ছবিতে তখন কাজে ব্যস্ত অভিনেত্রী। এদিকে টলিপাড়ায় এক নায়কের সঙ্গে বার্তা বিনিময় শুরু করেছিলেন তখনই। প্রযোজকের নজরে চলে আসে বিষয়টা।

এক প্রযোজক, এক বয়ফ্রেন্ড এবং এক নামী নায়ক কীভাবে চর্চার কেন্দ্রে?

|

Jun 23, 2026 | 5:12 PM

টলিপাড়ায় এই অভিনেত্রীর ডানা মেলে ওড়ার চোটে, চতুর্দিকে চর্চা। অভিনেত্রী বহু বছর ধরেই এক বয়ফ্রেন্ড রেখে দিয়েছেন। তবে ধারাবাহিকের শুটিংয়ে বেশিরভাগ সময়ে ব্যস্ত থাকতে হয় বয়ফ্রেন্ডকে। এক প্রযোজকের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। সেই প্রযোজকের একের পর এক ছবিতে তখন কাজে ব্যস্ত অভিনেত্রী। এদিকে টলিপাড়ায় এক নায়কের সঙ্গে বার্তা বিনিময় শুরু করেছিলেন তখনই। প্রযোজকের নজরে চলে আসে বিষয়টা।

এখন প্রযোজকের সময় মোটেই ভালো নয়। এমন অবস্থা নেই যে অভিনেত্রীকে কাজ দেবেন বা নিয়মিত যোগাযোগ রাখবেন। এদিকে বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা টিকে গেলেও, এবার নাকি নামী নায়কের সঙ্গে অভিনেত্রীর সখ্য নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ার অন্দরে। তাতে আবার নায়কের প্রেমিকা কী প্রতিক্রিয়া দেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

টলিপাড়ায় এই এক মুশকিল! একজনের সঙ্গে সম্পর্ক ঘোষণার পর দ্বিতীয়-তৃতীয় সম্পর্ক রাখতে গেলেই, সেই খবর ঠিক পৌঁছে যায় মিডিয়ার কানে। অভিনেত্রীর যখন নায়কের সঙ্গে সখ্য গড়ে উঠছিল, তখন আবার নায়কের সঙ্গে প্রযোজকের সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল। এদিকে তাঁরা একটি চর্চিত ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

এই মুহূর্তে বাংলা ছবির সামগ্রিক ব্যবসার যা অবস্থা, তাতে সিনেমা হলে দর্শক টানতে হিমশিম অবস্থা অভিনেতা-অভিনেত্রীদের। এমনকী ধারাবাহিকের সামগ্রিক রেটিং কমতে শুরু করেছে। তার মধ্যে এমন সব জটিলতা আর সমীকরণের চোটে শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us