‘জগদ্ধাত্রী’ বেঙ্গল টপার! বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং কমল

দ্বিতীয় স্থানে আছে ‘পরিণীতা’। ৬.৬ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.২ পেয়েছে সেটি। পাঁচ নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’। ৫ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য প্রথম পাঁচে নেই। যদিও ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক।

জগদ্ধাত্রী বেঙ্গল টপার! বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং কমল

| Edited By: Bhaswati Ghosh

May 02, 2025 | 12:33 PM

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘জগদ্ধাত্রী’ ৭ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকের রেটিং কমেছে। দ্বিতীয় স্থানে আছে ‘পরিণীতা’। ৬.৬ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.২ পেয়েছে সেটি। পাঁচ নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’। ৫ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য প্রথম পাঁচে নেই। যদিও ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। ‘চিরসখা’ আছে ৫.৪-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.৫। আগের সপ্তাহের চেয়ে রেটিং বেড়েছে এই ধারাবাহিকের।

Loading...
Unable to load recommendations.
Follow Us