‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির গল্প বড়পর্দায়, সৃজিতের ছবিতে একাধিক চমক!

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করবেন 'মহারাজা তোমারে সেলাম'। আর পাঁচজনের মতোই কিংবদন্তি পরিচালক সত্যজিত্‍ রায়ের অনুরাগী সৃজিত। এই ছবিতে ভারতীয় চলচ্চিত্র-ইতিহাসের এক অসাধারণ অধ্যায়কে পর্দায় তুলে ধরা হবে। ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক 'গুপী গাইন বাঘা বাইন'-এর জন্ম, নির্মাণ এবং মুক্তির অবিশ্বাস্য সত্য কাহিনি—যা গড়ে উঠেছিল ষাটের দশকের কলকাতার উত্তাল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে, সেটাই থাকছে ছবিতে। 

গুপী গাইন বাঘা বাইন তৈরির গল্প বড়পর্দায়, সৃজিতের ছবিতে একাধিক চমক!

|

Aug 08, 2026 | 6:00 AM

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করবেন ‘মহারাজা তোমারে সেলাম’। আর পাঁচজনের মতোই কিংবদন্তি পরিচালক সত্যজিত্‍ রায়ের অনুরাগী সৃজিত। এই ছবিতে ভারতীয় চলচ্চিত্র-ইতিহাসের এক অসাধারণ অধ্যায়কে পর্দায় তুলে ধরা হবে। ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’-এর জন্ম, নির্মাণ এবং মুক্তির অবিশ্বাস্য সত্য কাহিনি—যা গড়ে উঠেছিল ষাটের দশকের কলকাতার উত্তাল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে, সেটাই থাকছে ছবিতে।

ছবিতে অভিনয় করেছেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত। ‘হইচই স্টুডিওস’ এবং ‘ফ্রেন্ডস কমিউনিকেশনস’ প্রযোজিত, ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মূল প্রযোজনা সংস্থা ‘পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতায় যে ছবি তৈরি হবে, সেই ‘মহারাজা তোমারে সেলাম’ শুধুমাত্র চলচ্চিত্র ইতিহাসের পুনর্কথন নয়। এটি অনুসন্ধান করে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর তৈরির অন্তরালের সেই অসাধারণ গল্প—এক দূরদর্শী স্রষ্টার জীবন, তাঁর লড়াই, প্রতিবন্ধকতা অতিক্রমের সাহস।

পরিচালক সৃজিত বললেন, ”আপাতত এটুকু বলতে চাই, ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’ কীভাবে ভাবা হয়েছিল এবং তৈরি হয়েছিল, তার সঙ্গে জড়িয়ে থাকা অবিশ্বাস্য কিছু সত্য পর্দায় তুলে ধরব।” ৯ অগাস্ট প্রিয়া সিনেমা হলে এই ছবির কলাকুশলীরা উপস্থিত হবেন, ঘোষণা পর্বের জন্য। পরিচালক আগামী বছরে ছবির শুটিং শুরু করবেন। যেহেতু ছবিতে জীতু কমল রয়েছেন, তাই সত্যজিত্‍ রায়ের ভূমিকায় তাঁকে দেখা যাবে, তা আঁচ করা যায়। এর আগে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে জীতুকে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় কাজ করতে দেখা গিয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us