অনির্বাণের সঙ্গে দুর্গাপুজোর ছবিতে ঋত্বিক, রাইমা! আর কে-কে থাকছেন?

দুর্গাপুজোয় বড়পর্দায় আসছে একেনবাবুর নতুন রহস্য সমাধানের গল্প। 'হইচই স্টুডিওস'-এর প্রযোজনায় এবারের ছবির নাম ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। একেনবাবুর আইকনিক চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নিয়মিত সদস্য হিসেবে ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় (বাপি) এবং সোমক ঘোষ (প্রমথ)। এ বার একেনের জগতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত।

অনির্বাণের সঙ্গে দুর্গাপুজোর ছবিতে ঋত্বিক, রাইমা! আর কে-কে থাকছেন?

|

Jun 05, 2026 | 5:08 PM

দুর্গাপুজোয় বড়পর্দায় আসছে একেনবাবুর নতুন রহস্য সমাধানের গল্প। ‘হইচই স্টুডিওস’-এর প্রযোজনায় এবারের ছবির নাম ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। একেনবাবুর আইকনিক চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নিয়মিত সদস্য হিসেবে ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় (বাপি) এবং সোমক ঘোষ (প্রমথ)। এ বার একেনের জগতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত।

প্রয়াত সুজন দাশগুপ্তের গল্প অবলম্বনে, পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে এবং জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবির পটভূমি কেরালা। রহস্য, সাসপেন্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হাস্যরসের মিশেলে গড়ে ওঠা এই গল্পে একেনবাবুজড়িয়ে পড়বেন আবার এক তদন্তে। লক্ষণীয় এই বছর মুক্তি পাওয়া একেনবাবুর ওয়েব সিরিজের শেষে কারা যেন তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়!

অনির্বাণ চক্রবর্তী বললেন, “বছরের পর বছর ধরে দর্শকরা একেনবাবুকে যে ভালোবাসা দিয়েছেন, তা সত্যিই অসাধারণ। প্রতিটি ছবিতে আমরা চরিত্রটির নতুন নতুন দিক অন্বেষণ করার সুযোগ পেয়েছি। কিন্তু এই গল্প আগের সবকিছুর চেয়ে বড়, আরও রোমাঞ্চকর।”

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বললেন, “ছবির কাহিনিতে কেরালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একেনবাবুর সঙ্গে জড়িয়ে থাকা হাস্যরস ও উষ্ণতা যেমন থাকবে, তেমনই এই ছবি ফ্র্যাঞ্চাইজির ব্যাপ্তি ও পরিসরকে অনেক বড় করে তুলবে।” ছবির শুটিং শুরু হবে অগাস্ট মাসে। এবার দুর্গাপুজোয় চারটি বাংলা ছবির লড়াই। সেখানে একেনবাবুর ছবিটি কীরকম ফল করবে, তা দেখার অপেক্ষা।

Follow Us