চোখ বেয়ে নামল জল, হাতে কার নামের ট্যাটু করালেন নীলাঞ্জনা?

'আনন্দী' ধারাবাহিক শেষ হল। এই ধারাবাহিকের শেষ লগ্নে শুটিং ফ্লোরে একটা বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। 'নিনি চিনিস মাম্মাস প্রোডাকশনস' হল নীলাঞ্জনা শর্মার বর্তমান প্রযোজনা সংস্থার নাম। সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত দুই মেয়ের ডাকনাম নিনি আর চিনি। তাঁদের নামেই এই প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন নীলাঞ্জনা।

চোখ বেয়ে নামল জল, হাতে কার নামের ট্যাটু করালেন নীলাঞ্জনা?

|

Jun 27, 2026 | 3:06 PM

‘আনন্দী’ ধারাবাহিক শেষ হল। এই ধারাবাহিকের শেষ লগ্নে শুটিং ফ্লোরে একটা বিশেষ ইভেন্টের আয়োজন করেছিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা। ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশনস’ হল নীলাঞ্জনা শর্মার বর্তমান প্রযোজনা সংস্থার নাম। সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্ত দুই মেয়ের ডাকনাম নিনি আর চিনি। তাঁদের নামেই এই প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন নীলাঞ্জনা।

সেই প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘আনন্দী’ বহুদিন ধরে চলল জি বাংলাতে। ২০২৪ সালে শুরু হয় এই ধারাবাহিক। শেষ পর্বে এসে নীলাঞ্জনা বললেন, তিনি তাঁর অস্তিত্ব খুঁজে পেয়েছেন এই ধারাবাহিক শুরু করার সময়ে। এরই সঙ্গে নীলাঞ্জনা তাঁর হাতের নতুন ট্যাটু দেখান। যে ট্যাটুতে লেখা রয়েছে তাঁর দুই মেয়ের নাম। সেটা আসলে তাঁর প্রযোজনা সংস্থার লোগো। দুই মেয়ের নাম দিয়েই লোগো তৈরি করিয়েছেন প্রযোজক। তাই সেই লোগো নিজের হাতে ট্যাটু করে রেখেছেন।

লক্ষণীয় জি বাংলা চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হল। ‘আনন্দী’ ধারাবাহিক যে বন্ধ হচ্ছে, সেখানে কিন্তু বাংলা ধারাবাহিক দেখা যাবে না। বরং প্রতিদিন রাত দশটা পনেরোতে দেখা যাবে নন-ফিকশন ‘দিদি নম্বর ওয়ান’। বিরোধী চ্যানেলে অবশ্য বাংলা ধারাবাহিক দেখা যাবে। এই চ্যানেলে পাঁচটা নতুন ধারাবাহিক আসছে। তাই আরও কিছু পুরনো ধারাবাহিক যে বন্ধ হবে, তা স্পষ্ট।

‘আনন্দী’-র পর প্রতীক সেনকে নিয়ে আরও একটা ধারাবাহিক প্রযোজনা করেছেন নীলাঞ্জনা। সেই ধারাবাহিক শেষ হয়েছে। সামনে নতুন কোন ধারাবাহিক উপহার দেবেন প্রযোজক, তা দেখার অপেক্ষা।

 

Follow Us