ক্যাট ডাক শুনলেই মেজাজ হারান ক্যাটরিনা, জানেন তাঁর এই গোপন তথ্য?

Bollywood Gossip: সিনেপাড়া সেলেবদের অনেক নামই দিয়ে থাকেন, যা নিয়ে নিত্য চর্চা হয়। যেমন ঐশ্বর্য রাই বচ্চনকে কেউ অ্যাশ বললে পছন্দ করেন না জয়া বচ্চন, আলুজি বলে ডাকলে পছন্দ করেন না আলিয়া ভাট, ক্যাটরিনাও পছন্দ করেন না তাঁর সিনেপাড়ার দেওয়া নাম।

ক্যাট ডাক শুনলেই মেজাজ হারান ক্যাটরিনা, জানেন তাঁর এই গোপন তথ্য?

Jun 03, 2024 | 2:30 PM

ক্যাটরিনা কইফ, নানান জল্পনা, সম্পর্কের টানাপোড়েন, জীবনে ওঠা-নামার মাঝেও বর্তমানে টিনসেল টাউনের হটকেক। ভিকির গলায় মালা দিয়ে পাঞ্জাবী পরিবারের বউ। তাঁকে নিয়ে নিত্য চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। সিনেপাড়া সেলেবদের অনেক নামই দিয়ে থাকেন, যা নিয়ে নিত্য চর্চা হয়। যেমন ঐশ্বর্য রাই বচ্চনকে কেউ অ্যাশ বললে পছন্দ করেন না জয়া বচ্চন, আলুজি বলে ডাকলে পছন্দ করেন না আলিয়া ভাট, ক্যাটরিনাও পছন্দ করেন না তাঁর সিনেপাড়ার দেওয়া নাম। ক্যাটরিনাকে বরাবরই ক্যাট বলে ডাকতেই সকলে পছন্দ করেন, কিন্তু ক্যাটরিনা মোটেও তা পছন্দ করেন না। তিনি নিজে জানেনও না এই নাম এল কোথা থেকে। একবার এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, এই নামে আমায় ডাকলে খুব অস্বস্তি হয়। ভাল লাগে না। তবে ইন্ডাস্ট্রির অনেক ক্ষেত্রেই এখন এই নাম ছড়িয়ে পড়েছে। কেরিয়ারের শুরুতেই সাহসী অভিনয়, বুম ছবিতে অভিনয় করা নিয়ে আজও আক্ষেপ ক্যাটরিনার মনে। যদিও তারপর থেকে তাঁকে আর সেই ধাঁচের ছবিতে অভিনয় করতে দেখা যায়নি।

ক্যাটরিনা কোনও সম্পত্তি বা বাড়ি কেনেননি বিটাউনে, ভাড়া করা ফ্ল্যাটেই দীর্ঘদিন থাকতেন তিনি। বিয়ের পরও বিরাট-অনুষ্কার পাশে একটি ফ্ল্যাট ভাড়াতেই নিয়েছেন তাঁরা। জানেন কি এই ক্যাটরিনা সুন্দরীর জীবনে জড়িয়ে রয়েছে আরও রহস্য, যা জানলে অবাক হবেন। ক্যাটরিনার লুকের বার্বিডল রয়েছে, বলিউডের তিনি একমাত্র অভিনেত্রী, যাঁর অবয়বে তৈরি করা হয়েছে বার্বি মডেল। সার্চ ভলিউমে ক্যাটরিনার নামে বারে বারে ওপরে উঠে আসতে দেখা যায়। নেটদুনিয়ায় সর্বাধিক সার্চ করা বলিস্টারের মধ্যে তিনি অন্যতম। সবথেকে বেশি কাজ করেছেন তিনি অক্ষয় কুমারের বিপরীতে, মোট ৬ ছবি। ৫ টি করেছেন তিনি সলমন খানের বিপরীতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us