শাহরুখের কপালে ব্লকবাস্টার আর সলমনের ভাগ্যে? শুরুর আগেই অশনি সংকেত

Inside Story: ভাইজানকে নিয়ে পরবর্তী ছবি পরিকল্পনা করেছেন, সে খবর এতদিনে প্রকাশ্যে এসেছেন। চলছে পুরো দমে প্রস্তুতি। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। কারণ একটাই, সলমনের সঙ্গে পর্দার অপর চরিত্র নির্বাচন। শোনা যায় এই ছবিতে সলমনের সঙ্গে পর্দায় থাকতে চলেছেন রজনীকান্ত।

শাহরুখের কপালে ব্লকবাস্টার আর সলমনের ভাগ্যে? শুরুর আগেই অশনি সংকেত

Mar 05, 2025 | 3:26 PM

২০২৩ সাল, বলিউডের জন্য এক স্বর্ণময় অধ্যায়।দর্শক আবারও প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েছিলেন হিন্দি ছবিকে ভরসা করে। নেপথ্যে শাহরুখ খান। কেবল তাঁর কামব্যাকই নয়, পাশাপাশি তিনি একসঙ্গে তিন ছবিতে দর্শক মনে দাপটের সঙ্গে রাজত্ব করেছিলেন। ১২০০ কোটির বক্স অফিস কালেকশনের ইতিহাস তৈরি করেছিলেন তিনি। জওয়ান ছবি নিয়ে আজও তাই চর্চা থাকে তুঙ্গে। সেই ছবির পরিচালকের নজরে এবার বলিউডের অপর স্তম্ভ সলমন খান। তিনি যে ভাইজানকে নিয়ে পরবর্তী ছবি পরিকল্পনা করেছেন, সে খবর এতদিনে প্রকাশ্যে এসেছেন। চলছে পুরো দমে প্রস্তুতি। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। কারণ একটাই, সলমনের সঙ্গে পর্দার অপর চরিত্র নির্বাচন। শোনা যায় এই ছবিতে সলমনের সঙ্গে পর্দায় থাকতে চলেছেন রজনীকান্ত। তবে তাঁর পক্ষে এখনই সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

যার ফলে শুটিং স্থগিত হয়ে গেল এই ছবির। অতীতে নাকি এই ছবির জন্যে কমল হাসানকেও বলা হয়েছিল। সূত্রের খবর, কোথাও গিয়ে সলমনের বাবার চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। ফলে সেক্ষেত্রেও সরে দাঁড়াতে হয় পরিচালককে। যদিও এখানেই থেমে থাকেননি অ্যাটলি। তিনি স্থির করেছিলেন হলিউড থেকে অভিনেতাকে নিয়ে আসবেন। যেমন কথা তেমন কাজ, তিনি সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর। তবে টাকার পরিমাণ বেশি হওয়ায় সেই পথে আর এগোনো সম্ভবপর হয়নি। এখন শোনা যাচ্ছে রজনীকান্ত ২০২৬ সালের আগে এই ছবিতে সময় দিতে পারবেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us