আরবাজের জীবনে ফিরছেন মালাইকা? এ কোন ছবি এল সামনে…

Bollywood Gossip: গ্যালাক্সি অর্থাৎ সলমন খানের পরিবারে তখন উৎসবের মেজাজ। সকলেই তাঁরা বেশ সুখে সংসার করছিলেন। তবে হঠাৎ এমন কী হল যার জন্য মালাইকাকে অন্য কারও হাত ধরতে হল? সিনেপাড়ায় কান রাখলে শোনা যায় অন্য খবর।

আরবাজের জীবনে ফিরছেন মালাইকা? এ কোন ছবি এল সামনে...

Mar 30, 2024 | 6:13 PM

প্রেম করে বিয়ে। আরবাজ খান ও মালাইকা আরোরা একে অন্যকে মন দিয়েছিলেন প্রথম থেকেই। তারপর বাজে বিয়ের সানাই। সবটাই চলছিল ভীষণ সুন্দরভাবে। মালাইকা ও আরবাজের ঘরে সন্তান আসে। গ্যালাক্সি অর্থাৎ সলমন খানের পরিবারে তখন উৎসবের মেজাজ। সকলেই তাঁরা বেশ সুখে সংসার করছিলেন। তবে হঠাৎ এমন কী হল যার জন্য মালাইকাকে অন্য কারও হাত ধরতে হল? সিনেপাড়ায় কান রাখলে শোনা যায় অন্য খবর। মালাইকা আরোরা নাকি নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেখানে কোথাও ছিল না পরকীয়ার কোনও গন্ধ।

তবে সম্পর্কের অবনতির শুরু কোথা থেকে? মালাইকার উত্তর, “জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হল কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে। এখন আমরা অনেক ভাল আছি। দুজন দুজনকে সম্মান করি। আমাদের এক সন্তানও রয়েছে। কিন্তু তখন দুজনেরই দুজনকে অসহ্য লাগত। আমরা খুব রেগে যেতাম।” এই কঠিন সময়ে মালাইকার পাশে ছিলেন ফারহা খান ও করণ জোহর। সে কথা মনে করেই আবেগঘন মালাইকা। চোখ ভিজে এল তাঁর। তাঁর কথায়, “তোমরা যেভাবে সঙ্গে ছিলে তা কোনওদিনও ভুলব না।”

তবে আবারও কি জোরা লাগতে চলেছে সেই সম্পর্ক? প্রশ্ন উঠছে সম্প্রতি এক ছবি সামনে আসায়। যেখানে মালাইকা আরোরার পরিবারের সঙ্গে ডিনার করতে দেখা যায় সলমন খানের পরিবারকে। ছেলের মুখ চেয়ে জুটি যে মাঝে মধ্যে দেখা করবেন, সেই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। তবে আরবাজের সঙ্গে সম্পর্ক জোরার কোনও প্রশ্ন নেই। এদিন ডিনারে স্ত্রীকে নিয়েই আসেন আরবাজ, অন্যদিকে মায়ের হাত ধরে পোজ় দিয়েছিলেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি।

Loading...
Unable to load recommendations.
Follow Us