ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, কোথায় দেখা যাবে তাঁকে?

টলিপাড়ায় চর্চা, একটা বিরতির পর আবার ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। দুর্গাপুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। ইতিমধ্যে বাংলার নামী বিনোদন চ্যানেলগুলো মহালয়ার অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। এবার সান বাংলা চ্যানেলে দুর্গা রূপে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা যেতে পারে বলে, টলিপাড়ায় চর্চা।

ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, কোথায় দেখা যাবে তাঁকে?

|

Jul 20, 2026 | 1:07 PM

টলিপাড়ায় চর্চা, একটা বিরতির পর আবার ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। দুর্গাপুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। ইতিমধ্যে বাংলার নামী বিনোদন চ্যানেলগুলো মহালয়ার অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। এবার সান বাংলা চ্যানেলে দুর্গা রূপে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা যেতে পারে বলে, টলিপাড়ায় চর্চা।

তবে বিষয়টি নিয়ে চ্যানেল বা অভিনেত্রীর তরফে এখনই কিছু ঘোষণা করা হয়নি। কথাবার্তা সবে চূড়ান্ত হয়েছে বলে খবর। লক্ষণীয়, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছিল এই অভিনেত্রীকে। সেখানে জীতু কমল আর দিতিপ্রিয়ার জুটি জমে উঠেছিল। তবে প্রথমে জীতুর সঙ্গে কিছু ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয় অভিনেত্রীর। তারপর শারীরিক অসুস্থতার কথা আর্টিস্টস ফোরামকে জানিয়ে মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। যে কারণে তাঁর কিছু অনুরাগী আফসোস করেছিলেন।

তারপর থেকে অভিনেত্রীকে ছোটপর্দায় দেখতে চাইলেও, আর নিয়মিত দেখতে পারেননি তাঁর অনুরাগীরা। সান বাংলার নন-ফিকশন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর একটা এপিসোডে অবশ্য এর মধ্যে অতিথি হিসাবে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। তবে মহালয়ার মা দুর্গা রূপে দর্শকদের সামনে আসা, তারচেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে।

এবার বাংলার তিন বিনোদন চ্যানেলে মহালয়ার ভোরের অনুষ্ঠান নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। একটি চ্যানেলের তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মা দুর্গা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। অন্য একটি চ্যানেলে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে মা দুর্গা রূপে দেখা যাবে, এমন চর্চা। সেখানে দিতিপ্রিয়ার নাম যোগ হওয়ার বিষয়টা নজর কেড়ে নিতে পারে।

Follow Us